Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডিজিটাল প্রতারক চক্র: মাগুরা থেকে গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • আপডেট সময় : 04:07:49 pm, Tuesday, 7 April 2026
  • 20 বার পড়া হয়েছে

চঞ্চল,

মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম বিকাশ ও নগদের ওটিপি (OTP) জালিয়াতি করে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়া একটি দুর্ধর্ষ আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলার শ্রীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাফল্যের তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, আদিতমারী উপজেলার মোঃ আরিফুল ইসলামকে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে ভয়ভীতি প্রদর্শন ও বিভ্রান্ত করে তাঁর বিকাশ একাউন্টের ওটিপি কোড হাতিয়ে নেয়। এর মাধ্যমে কৌশলে ৩২ হাজার ৭০০ টাকা এবং নগদ একাউন্ট থেকে আরও ৫২ হাজার টাকা আত্মসাৎ করে চক্রটি। টাকা হাতিয়ে নেওয়ার পর প্রতারকরা আরিফুলের একাউন্ট ব্লক করে দেয় এবং তা খুলে দেওয়ার বিনিময়ে আরও ২৩ হাজার টাকা দাবি করে হুমকি দিতে থাকে। এই ঘটনায় গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে আদিতমারী থানায় একটি মামলা (নং-১৬) দায়ের করা হলে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান তদন্তের দায়িত্ব ডিবি’র অফিসার ইনচার্জ সাদ আহম্মেদকে অর্পণ করেন।

তদন্তভার পাওয়ার পর লালমনিরহাট ডিবি পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় চক্রটিকে শনাক্ত করে। ডিবি’র একটি চৌকস টিম মাগুরা জেলার শ্রীপুর পোস্ট অফিস গলির একটি বিকাশ/নগদ এজেন্ট দোকানের সামনে থেকে প্রথমে রুবেল বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইউসুফ ও টিটু মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পরিচয়-মোঃ রুবেল বিশ্বাস (২৮), পিতা- ইসলাম বিশ্বাস (হোলডাঙ্গা, শ্রীপুর, মাগুরা)। ইউসুফ মোল্লা (৫০), পিতা- মোঃ জামির উদ্দিন (চর মহেশপুর, শ্রীপুর, মাগুরা)। মোঃ টিটু মোল্লা (৩০), পিতা- মোঃ ইউসুফ মোল্লা (চর মহেশপুর, শ্রীপুর, মাগুরা)।

গ্রেপ্তারকৃত প্রতারকদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ভিভো (Vivo Y29) অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং নগদ ও বিকাশ একাউন্ট খোলাসহ মোট ৭টি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই জালিয়াতির সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু

ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডিজিটাল প্রতারক চক্র: মাগুরা থেকে গ্রেপ্তার ৩

আপডেট সময় : 04:07:49 pm, Tuesday, 7 April 2026