Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:48:18 pm, Sunday, 15 March 2026
  • 30 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, ঢাকা:

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কর্মকর্তা ও সদস্যদের জন্য আধুনিক ও উন্নতমানের অফিসিয়াল ডিউটি ভেস্ট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-এর উদ্যোগে এই কার্যক্রম চালু করা হয়েছে।
সিআইডি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ভুয়া সিআইডি পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কয়েকটি ঘটনা সামনে আসে। অতীতেও বিভিন্ন অপরাধী চক্র সিআইডি সদস্য পরিচয় ব্যবহার করে তল্লাশি চালানো, ভয়ভীতি প্রদর্শন এবং আর্থিক প্রতারণার মতো অপরাধ সংঘটিত করেছে। এসব ঘটনা প্রতিরোধ এবং প্রকৃত সদস্যদের সহজে শনাক্ত করার লক্ষ্যেই আধুনিক এই অফিসিয়াল ডিউটি ভেস্ট চালু করা হয়েছে।
নতুন ডিউটি ভেস্টে কিউআর (QR) কোড–ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। ভেস্টে থাকা কিউআর কোড স্ক্যান করে সিআইডি সদর দপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তার পরিচয় নিশ্চিত করা যাবে। এর ফলে কেউ ভুয়া ভেস্ট তৈরি করে প্রতারণার চেষ্টা করলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।
এছাড়া ভেস্টে রিফ্লেকটিভ টেপ ও ফ্লোরোসেন্ট প্রিন্ট সংযোজন করা হয়েছে, যা অন্ধকার বা স্বল্প আলোতেও দূর থেকে স্পষ্টভাবে দৃশ্যমান হবে। যানবাহনের হেডলাইট বা কম আলোতেও সদস্যদের উপস্থিতি বোঝা যাবে, ফলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং আভিযানিক কার্যক্রম পরিচালনায় সদস্যদের দ্রুত শনাক্তকরণ ও সমন্বয় সহজ হবে।
দীর্ঘ সময় দায়িত্ব পালনের উপযোগী করে আরামদায়ক ও পরিবেশ-সহনশীল উপকরণে ডিউটি ভেস্টটি তৈরি করা হয়েছে। এতে সিআইডি ও বাংলাদেশ পুলিশের নতুন লোগো সংযোজন করা হয়েছে। পাশাপাশি বোতাম ও জিপারেও ‘CID’ লেখা রয়েছে, যা ইউনিটের প্রাতিষ্ঠানিক পরিচয়কে আরও সুস্পষ্ট করেছে।
সিআইডি প্রধান জানান, পর্যায়ক্রমে সিআইডির সব ইউনিটে এই ডিউটি ভেস্ট সরবরাহ করা হবে। আভিযানিক কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালনের সময় সদস্যদের এটি পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ

আপডেট সময় : 05:48:18 pm, Sunday, 15 March 2026