Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

রাষ্ট্রের প্রয়োজনে ৩,২১১ জন আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক প্রস্তুত –স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:02:22 pm, Monday, 12 January 2026
  • 64 বার পড়া হয়েছে

মো. ইমরান হোসেন,

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, রাষ্ট্রীয় প্রয়োজনে স্বল্পতম সময়ে রেকর্ডসংখ্যক ৩,১২৫ জন নবীন সৈনিক ও ৮৬ জন উপজেলা আনসার প্রশিক্ষককে স্বল্পতম সময়ে গতিশীল ব্যবস্হাপনায় প্রশিক্ষণ সম্পন্ন করে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আবারও তাদের সাংগঠনিক সক্ষমতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে।

সোমবার ( ১২ জানুয়ারি) গাজীপুরের কালিয়াকৈরে সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের ২১তম মৌলিক প্রশিক্ষণ, নবনিযুক্ত থানা/উপজেলা আনসার–ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকাগণ এবং আনসার ব্যাটালিয়নের ২৬তম ও ২৭তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তার চাহিদা বিবেচনায় নিয়ে বিশেষ ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষক সহায়তায় ব্যাপক এই প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতিও সশ্রদ্ধচিত্তে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি সংকটময় মুহূর্তে আনসার ও ভিডিপি সদস্যরা সাহসিকতা, আত্মনিবেদন ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক গণঅভ্যুত্থান—বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আনসার ও ভিডিপি বাহিনীর সকল সদস্যকে AVMIS সফটওয়্যারের আওতায় আনা হয়েছে এবং তৃণমূল সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে ‘সঞ্জীবন’ প্রকল্পসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে আনসার ও ভিডিপি বাহিনী সুপরিকল্পিত প্রস্তুতি গ্রহণ করেছে। একই সঙ্গে তিনি সকল সদস্যকে যেকোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার কঠোর নির্দেশনা দেন।

দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়; এটি জনগণের করের টাকায় পরিচালিত একটি রাষ্ট্রীয় বাহিনী। সুতরাং সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বই হবে তাদের একমাত্র পরিচয়।

নবীন কর্মকর্তা, কর্মচারী ও সৈনিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কর্মজীবনে নানা চ্যালেঞ্জ আসবে; তবে সততা, মানবিকতা ও পেশাদারিত্বকে ধারণ করলে কোনো প্রতিবন্ধকতাই অগ্রযাত্রা রোধ করতে পারবে না। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, নবীন সদস্যরা মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সেবাধর্মী মনোভাব নিয়ে জনগণের আস্থা অর্জন করবেন এবং জনকল্যাণ, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন।

নতুন বাংলাদেশ বিনির্মাণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সমাপনী কুচকাওয়াজ শুধু একটি প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি নয়; বরং এটি রাষ্ট্রীয় সক্ষমতা, সাংগঠনিক দক্ষতা এবং মানবিক ও নিরপেক্ষ নিরাপত্তা ব্যবস্থার প্রতি বাহিনীর দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। প্রশিক্ষণপ্রাপ্ত নবীন সদস্যদের সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে রাষ্ট্র ও জনগণের সেবায় আত্মনিয়োগই প্রমাণ করে—আনসার–ভিডিপি আজও নতুন বাংলাদেশের পথে একটি নির্ভরযোগ্য ও অবিচল শক্তি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে

রাষ্ট্রের প্রয়োজনে ৩,২১১ জন আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক প্রস্তুত –স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : 07:02:22 pm, Monday, 12 January 2026