Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

শীতার্ত মানুষের পাশে মানবিক হাতছানি: কমলাপুরে এনবিএর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:04:26 pm, Saturday, 27 December 2025
  • 118 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী,

তীব্র শীতের রাতে অসহায় মানুষের জন্য উষ্ণতার বার্তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন। সংগঠনটি এবং দ্য ইয়ুথ রেজোন্যান্স–এর যৌথ উদ্যোগে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ ডিসেম্বর ২০২৫, রাত ১০টায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে কমলাপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন ফুটপাতে বসবাসরত ভাসমান মানুষ, অস্থায়ী ছাপড়া ঘরের পরিবার, রিকশাচালক, কর্মহীন ও সুবিধাবঞ্চিত অসংখ্য শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শীতবস্ত্র। শীতের তীব্রতায় খোলা আকাশের নিচে জীবনযাপন করা মানুষদের কষ্ট লাঘব করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

এনবিএ সূত্রে জানা যায়, সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সংগৃহীত শীতবস্ত্রগুলো আগেই বাছাই ও শ্রেণিবিন্যাস করা হয়, যাতে প্রকৃত উপকারভোগীরাই অগ্রাধিকার পান। এতে করে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।

কর্মসূচিটি ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন–এর প্রধান নির্বাহী কর্মকর্তা তামজিদ মাহমুদ সিয়াম–এর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এ সময় তিনি বলেন,
“মানুষের কষ্ট লাঘবই এনবিএর মূল লক্ষ্য। শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবানরা যদি এগিয়ে আসে, তাহলে এমন মানবিক উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব। ভবিষ্যতেও এনবিএ মানুষের দুঃসময়ে পাশে থাকবে।”

কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা জানান, অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারাটাই তাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আয়োজকরা জানান, শীত মৌসুমজুড়ে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সচেতন মহলের মতে, ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন এর এ উদ্যোগ শীত মৌসুমে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর একটি কার্যকর, সময়োপযোগী ও মানবিক উদাহরণ হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শীতার্ত মানুষের পাশে মানবিক হাতছানি: কমলাপুরে এনবিএর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : 05:04:26 pm, Saturday, 27 December 2025