Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এ্যাম্বুলেন্সে বহনকৃত এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

সুদানে ড্রোন হামলায় নিহত শান্তিরক্ষীদের জানাজা সেনানিবাসে অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 05:58:07 pm, Sunday, 21 December 2025
  • 51 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী,

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে গত ১৩ ডিসেম্বর চালানো বর্বর ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশের ছয় শান্তিরক্ষীর নামাজে জানাজা আজ ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এই জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার সদস্য এবং গণমাধ্যম প্রতিনিধিরাও জানাজায় অংশ নেন।
জানাজার আগে শহীদ শান্তিরক্ষীদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করা হয় এবং তাঁদের পরিবারের সদস্যরা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পরে জাতিসংঘ মহাসচিবের পক্ষে ইউনিসফার চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার মি. বরিস-এফ্রেম চৌমাভি নিহতদের স্মরণে বক্তব্য রাখেন।
নামাজ শেষে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার পক্ষে তাঁর সামরিক সচিব পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে নিহত ঐ ছয় শান্তিরক্ষীর স্বজনদের কাছে জাতিসংঘের পতাকা তুলে দেন মি. চৌমাভি।
জানাজা শেষে প্রতিটি পরিবারকে প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত পৃথক শোকবার্তা হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্বর সন্ত্রাসী হামলাটির নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ ইতোমধ্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ সদর দপ্তরে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠ করেছে এবং ইউনিসফাসহ সব মিশনে দ্রুত ড্রোন প্রতিরোধব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
ড্রোন হামলায় ৬ জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি আহত হন আরও ৯ জন। আহতদের মধ্যে ৮ জন বর্তমানে কেনিয়ার নাইরোবি শহরের আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁরা সবাই বর্তমানে শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি

সুদানে ড্রোন হামলায় নিহত শান্তিরক্ষীদের জানাজা সেনানিবাসে অনুষ্ঠিত

আপডেট সময় : 05:58:07 pm, Sunday, 21 December 2025