Dhaka , Saturday, 27 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:12:02 pm, Wednesday, 17 December 2025
  • 64 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

প্রত্যুষে পাইকগাছা কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা, বিএনপি, প্রেসক্লাব পাইকগাছাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান। এছাড়াও উপজেলা বিএনপির পক্ষ থেকে খুলনা-৬ আসনের সংসদ প্রার্থী এস এম মনিরুল ইসলাম বাপ্পি, ডা. আব্দুল মজিদ, এনামুল হকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে আটটায় পাইকগাছা সরকারি স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী ও থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। সকাল সাড়ে দশটায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেলে পাইকগাছা সরকারি বালক বিদ্যালয় মাঠে পুরুষদের এবং পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী মহান বিজয় দিবসের নানা কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

আপডেট সময় : 12:12:02 pm, Wednesday, 17 December 2025