Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রাষ্ট্র ও সমাজের নেতৃত্বে মেধাবীদের এগিয়ে আসতে হবে – বিভাগীয় কমিশনার

  • Reporter Name
  • আপডেট সময় : 05:29:23 pm, Thursday, 27 November 2025
  • 57 বার পড়া হয়েছে

শেখ জাবেদ আহমদ,

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো: রেজা-উন-নবী বলেছেন, রাষ্ট্র, সমাজ ও দেশের সর্বপর্যায়ের নেতৃত্বে মেধাবীদের এগিয়ে আসতে হবে।আপনি মেধাবী ছাত্র ঘরে বসে থাকবেন,আর আপনাকে পরিচালনা করবে অমেধাবীরা,তা হতে পারে না। সমাজের সকল জায়গা থেকে দুর্বৃত্তদের অপসারণ করতে হবে।তিনি বলেন, বাংলাদেশে কোন দুর্বৃত্তদের জায়গা হবে না।নতুন বাংলাদেশ দুর্বৃত্তায়নমুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে।

সোমবার(২৫ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমগ্র সিলেট জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জেলা প্রশাসন, সিলেট-এর পক্ষ থেকে কৃতী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী ,সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক, রাজস্ব,পরিচালক -স্থানীয় সরকার) দেবজিৎ সিংহ, সিলেট গ্যাস ফিল্ডস লি: এর ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আব্দুল জলিল প্রামানিক,বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জী,এম সি কলেজের প্রিন্সিপাল প্রফেসর গোলাম আহমদ খান ,সিলেট সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর ভুবনজয় আচার্য, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, বারহাল আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নেছার আহমদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা।

জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শাহজালাল জামেয়া ইসলামীয়া পাঠানটুলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফর রহমান হুমায়দী,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো: ফজলে রাব্বানী চৌধুরী, সিলেটের এনডিসি কিশোর কুমার পাল,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তাসনিয়া এবং অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ডা: রেজওয়ানা চৌধুরী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।

বিভাগীয় কমিশনার বলেন,বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর জুয়া খেলার রাজনীতি, নষ্ট রাজনীতি সমাজকে ধ্বংস করেছে। বুয়েটে যারা আবরার ফাহাদকে খুন করেছে, বুয়েটে আসার আগে এরা তো খুনি ছিল না।এদেরকে কারা নষ্ট করেছে?তাই দুর্বৃত্তপণা আর চলতে দেয়া হবে না।তিনি বলেন,স্বাধীন বাংলাদেশ রক্ত দিয়ে এনেছে এদেশের তরুণেরা।কিন্তু সদ্য স্বাধীন শিশু বাংলাদেশে সেসময় তাদের স্বপ্নের সাথে প্রতারণা করা হয়েছে।

বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,সিলেবাসের বাইরেও মহাসাগরের মতো জ্ঞান রয়েছে।সেটি নিয়েও ভাবতে হবে। যেদিকে ভালো সেদিকে যাও।কিন্তু সময় নষ্ট করা যাবে না।প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তের সমষ্টিই জীবন।তিনি বলেন,একটি মুহূর্ত নষ্ট করা মানে জীবনের একটি অধ্যায় নষ্ট করা।তাই জীবনের পরবর্তী ধাপে আমরা যেন ছিটকে না পড়ি সেদিকে খেয়াল রাখতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি তিনি আহবান জানান।বিভাগীয় কমিশনার নতুন বাংলাদেশ বিনির্মানে এ ধরনের উদ্ভাবনী কর্মসূচি হাতে নেয়ার জন্য সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলমকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,আমরা যদি কোনো স্থাপনা,ভবন বা রাস্তা তৈরি করি তা বড়জোর দশ বা পনেরো বছর সেবা দিবে।কিন্তু যদি কিছু মানুষ তৈরি করতে পারি, কৃতি শিক্ষার্থী তৈরি করি তাহলে সেই মানুষগুলো এই অঞ্চলে পঞ্চাশ থেকে একশো বছর আলো দিবে।সেই লক্ষ্যে এই প্রোগ্রাম মুলত কৃতি শিক্ষার্থীদের উৎসাহ দিতেই আয়োজন করা হয়েছে। তিনি বলেন,এটি বহমান নদীর মতো অব্যাহত থাকবে।সভায় জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার জেলা প্রশাসনের এই কর্মসূচি চলমান রাখতে আগামী পাঁচ বছর জেলা পরিষদ পৃষ্ঠপোষকতা করে যাবে বলে ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

রাষ্ট্র ও সমাজের নেতৃত্বে মেধাবীদের এগিয়ে আসতে হবে – বিভাগীয় কমিশনার

আপডেট সময় : 05:29:23 pm, Thursday, 27 November 2025