Dhaka , Sunday, 2 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন; সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি বিশ্বকাপ ট্রফি বিক্রি করে বিতর্কের মুখে ফ্রান্সের ফুটবলার যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার রূপগঞ্জে বেড়েই চলছে মাদক সেবনকারীদের অত্যাচার, রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও, মাদক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান ডিএসসিসি অঞ্চল-৮ এর উদ্যোগে ৬৬ নম্বর ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন বিকাশ এজেন্টের আত্মসাৎ করা টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিল রামু থানা পুলিশ সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ‘গণতন্ত্র মা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড আচার্য পি. সি. রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত পাইকগাছা সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আলোচনা সভা ও মিছিল

জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেয়ার অনুরোধ জানিয়েছেন : ধর্ম উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:38:05 pm, Sunday, 23 November 2025
  • 62 বার পড়া হয়েছে

নাদিম সরকার,

জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেয়ার অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।

আজ (রবিবার) সকালে কুমিল্লা টাউন হল ময়দানে ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি মসজিদ কমিটিসমূহের প্রতি এ অনুরোধ জানান তিনি। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর কমিটি এ সম্মেলনের আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এরমধ্যে ৬ টি মসজিদ ব্যতীত বাকিগুলো বেসরকারিভাবে কমিউনিটি কর্তৃক পরিচালিত হয়ে থাকে। এসকল মসজিদ কমিটি অনেকসময় ইমাম-খতিবদের প্রতি ন্যায়বিচার করেন না। আবার কোনো কোনো মসজিদ কমিটি ইমামদেরকে সম্মান দেন, যৌক্তিক বেতন-ভাত দেন এমনকি অবসরে গেলে প্রণোদনা দেন। তিনি এরূপ বেসরকারি মসজিদ কমিটিসমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ইমাম-খতিবদের অসম্মান করলে সমাজের মানুষের সম্মান থাকে না। ইমাম-খতিবদের স্বার্থ সমুন্নত রাখার জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করা হচ্ছে। আমরা বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব সহসাই গেজেট হবে।

ইমাম-খতিবদের কল্যাণে চলমান বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে ড. খালিদ বলেন, সরকার নির্মিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের একটি নীতিমালা রয়েছে। সেখানে ইমাম-খতিব ও খাদেমের বেতন অত্যন্ত অপ্রতুল। এ সরকারের সময়েই বেতন-ভাতা বৃদ্ধি করে মডেল মসজিদের একটি নতুন নীতিমালা প্রণয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া, উপদেষ্টা অসুস্থ, গরীব-দুস্থ ইমাম-খতিবদেরকে সহায়তার আশ্বাস দেন।

ইমাম-খতিবদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, জুমার নামাজের খুতবার পূর্বে আপনারা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন থাকেন। বিভিন্ন সামাজিক সমস্যা বিশেষ করে মাদকসক্তি, যৌতুক, দূর্নীতি, সুদ, ঘুষ, ন্যায়-অন্যায়, জীববৈচিত্র্য সুরক্ষা, কিশোরগ্যাং প্রভৃতি বিষয়ে মুসল্লীদের সচেতন করতে হবে। তিনি ইমাম-খতিবদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয় সেবিষয়ে সতর্ক থাকার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান।

শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আব্দুল্লাহ আল মামুন মোস্তফীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার। অন্যান্যের মধ্যে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী,

উল্লেখ্য, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন ঐক্যবদ্ধ মিম্বার আলোকিত সমাজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৫ সাল হতে ইমাম-খতিবদের কল্যাণে কাজ করে আসছে।

পরে উপদেষ্টা কুমিল্লার লাকসাম উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং মসজিদের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস

জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেয়ার অনুরোধ জানিয়েছেন : ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : 03:38:05 pm, Sunday, 23 November 2025