Dhaka , Sunday, 2 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন; সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি বিশ্বকাপ ট্রফি বিক্রি করে বিতর্কের মুখে ফ্রান্সের ফুটবলার যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার রূপগঞ্জে বেড়েই চলছে মাদক সেবনকারীদের অত্যাচার, রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও, মাদক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান ডিএসসিসি অঞ্চল-৮ এর উদ্যোগে ৬৬ নম্বর ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন বিকাশ এজেন্টের আত্মসাৎ করা টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিল রামু থানা পুলিশ সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ‘গণতন্ত্র মা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড আচার্য পি. সি. রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত পাইকগাছা সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আলোচনা সভা ও মিছিল

বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডার সংসদীয় প্রতিনিধি দল

  • Reporter Name
  • আপডেট সময় : 03:56:04 pm, Wednesday, 12 November 2025
  • 87 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। বুধবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কানাডার সিনেটর সালমা আতাউল্লাহজান। সাক্ষাতে উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদার, কানাডিয়ান বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান বিষয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা ইউনুস প্রতিনিধি দলকে দেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
“আপনারা এমন সময়ে এসেছেন, যখন বাংলাদেশ এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে—এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে তরুণ প্রজন্ম। আসন্ন নির্বাচন আমাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে,” বলেন প্রধান উপদেষ্টা।
রোহিঙ্গা বিষয়ে কানাডার দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন,
“রোহিঙ্গা সংকটের আট বছর পেরিয়ে গেছে। টেকসই সমাধান একটিই—তাদের স্বদেশে নিরাপদ প্রত্যাবর্তন। বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। এর মধ্যে হাজারো শিশু এমন এক ভবিষ্যতের দিকে বড় হচ্ছে, যেখানে তাদের নাগরিকত্ব বা পরিচয় অনিশ্চিত। তহবিল সংকট এখন এই মানবিক সঙ্কটকে আরও জটিল করছে।”
প্রতিনিধি দলের প্রধান সিনেটর সালমা আতাউল্লাহজান বলেন,
“রোহিঙ্গা ইস্যু নিয়ে আমি সবসময় কথা বলেছি। এটি শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক মানবিক সমস্যা। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে যাতে রোহিঙ্গারা শান্তি ও মর্যাদার সঙ্গে বাঁচতে পারে।”
তিনি অধ্যাপক ইউনুসের দীর্ঘদিনের মানবিক প্রচেষ্টার প্রশংসাও করেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন—
এমপি সালমা জাহিদ,
এমপি সামির জুবেরি (কানাডার বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয়ের পার্লামেন্টারি সেক্রেটারি),
মাহমুদা খান, গ্লোবাল সিইও, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (HCI),
মাসুম মাহবুব, সিইও, হিউম্যান কনসার্ন ইউএসএ (HCUSA),
আহমাদ আতিয়া, সিইও, গেস্টাল্ট কমিউনিকেশনস, এবং
উসামা খান, সিইও, ইসলামিক রিলিফ কানাডা।
এমপি সামির জুবেরি বলেন,
“কানাডা বর্তমানে বাণিজ্যিক অংশীদারিত্ব বৈচিত্র্যকরণের দিকে মনোযোগ দিচ্ছে। বাংলাদেশ ও কানাডার মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমরা তৈরি পোশাক, কৃষি ও নতুন উদীয়মান শিল্পে সহযোগিতা বাড়ানোর বড় সুযোগ দেখছি।”
সাক্ষাতে দুই দেশের মধ্যে বস্ত্র, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস

বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডার সংসদীয় প্রতিনিধি দল

আপডেট সময় : 03:56:04 pm, Wednesday, 12 November 2025