Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এ্যাম্বুলেন্সে বহনকৃত এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান

জাতীয় রূপান্তরে তরুণদের সম্পৃক্ত করতে বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালীকরণের আহ্বান প্রধান উপদেষ্টার

  • Reporter Name
  • আপডেট সময় : 05:12:27 pm, Tuesday, 11 November 2025
  • 72 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, ঢাকা,

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস দেশের তরুণ সমাজকে নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)–এর পরিধি আরও বিস্তৃত ও সক্ষম করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় “ন্যাশনাল ট্রান্সফরমেশন থ্রু বিএনসিসি” শীর্ষক উপস্থাপনার পর তিনি এ আহ্বান জানান। উপস্থাপনাটি দেন বিএনসিসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসুদ।
সভায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।
উপস্থাপনায় ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসুদ বিএনসিসির বর্তমান কাঠামো, যুব উন্নয়ন পরিকল্পনা, জনবল প্রয়োজনীয়তা, বাজেট, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে ৫৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি কার্যক্রম চলছে এবং শিগগিরই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এর শাখা চালু করার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, “১৭ থেকে ১৮ বছর বয়সী তরুণরা মূলত বিএনসিসিতে যুক্ত হয়। ২০৩০ সালের মধ্যে আমরা ৪০ লাখ প্রশিক্ষিত ক্যাডেট গড়ে তুলতে চাই।”
প্রধান উপদেষ্টা ড. ইউনুস বিএনসিসির এই পরিকল্পনার প্রতি গভীর সমর্থন জানিয়ে বলেন, “বিএনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। কিন্তু আমাদের এখন গুণগত মানের দিকে মনোযোগ দিতে হবে। দক্ষ ও যোগ্য প্রশিক্ষক গড়ে তোলা জরুরি, যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনে এর সুফল পায়।”
তিনি আরও বলেন, “বিএনসিসি হচ্ছে আত্মসম্মান ও শৃঙ্খলার প্রতীক। এখানে এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যাতে ক্যাডেটরা প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট পায়, যা তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে। পাশাপাশি তাদের জন্য শক্তিশালী নেটওয়ার্ক তৈরিও গুরুত্বপূর্ণ।”
নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন অধ্যাপক ইউনুস। “বিএনসিসি শুধু ছেলেদের জন্য নয়, মেয়েদেরও সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে,” তিনি বলেন।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “বিএনসিসিকে আরও কার্যকর করতে হবে। আমাদের ভাবতে হবে, কীভাবে বিভিন্ন পরিস্থিতিতে এই স্বেচ্ছাসেবকদের কাজে লাগানো যায়।”
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বিএনসিসির সাম্প্রতিক ভূমিকার প্রশংসা করে বলেন, “বিশেষ করে জুলাই আন্দোলনের সময় বিএনসিসি সদস্যরা রাস্তায় নেমে যানজট নিয়ন্ত্রণে সহায়তা করেছিল—এটি ছিল প্রশংসনীয় উদ্যোগ। তবে যোগ্য প্রশিক্ষক নিয়োগই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”
সভা শেষে প্রধান উপদেষ্টা বিএনসিসির কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের রূপান্তরমুখী উন্নয়ন পরিকল্পনায় তরুণ সমাজকে সম্পৃক্ত করতেই বিএনসিসিকে শক্তিশালী করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জাতীয় রূপান্তরে তরুণদের সম্পৃক্ত করতে বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালীকরণের আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট সময় : 05:12:27 pm, Tuesday, 11 November 2025