Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

এডভোকেট হারেছ রহমানকে আসামি করায় আইনজীবী মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:19:41 pm, Sunday, 12 October 2025
  • 150 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

মহেশখালীতে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত একটি হত্যা মামলায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্য এডভোকেট হারেছ রহমান-কে আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কক্সবাজারের আইনজীবী সমাজ, সহকর্মী ও সচেতন মহল।

বক্তারা বলেন, এডভোকেট হারেছ রহমান একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক আইনজীবী, যিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত। তার মতো একজন দায়িত্বশীল আইনজীবীর নামকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় জড়িয়ে দেওয়া অত্যন্ত দুঃখজনক এবং উদ্দেশ্যমূলক।

তারা আরও জানান, এমন কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত মানহানিই নয়, বরং আইনজীবী সমাজের মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও কলঙ্কিত করে।

এডভোকেট হারেছ রহমানের বক্তব্য

এ বিষয়ে অভিযুক্ত এডভোকেট হারেছ রহমান বলেন:

> “আমি দীর্ঘ ৮ বছর ধরে আইন পেশায় নিয়োজিত থেকে গরীব ও অসহায় মানুষকে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা প্রদান করে আসছি।
ঘটনাটির দিন আমি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে উপস্থিত ছিলাম এবং আমার মক্কেলদের আইনি সেবা দিচ্ছিলাম।
পরবর্তীতে বিকেল ৫টা থেকে গভীর রাত পর্যন্ত আইনজীবী সমিতির হলরুমে বসে টেলিভিশনে খেলা দেখেছি, যা সমিতির সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।
অথচ একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাকে উদ্দেশ্যমূলকভাবে এ মামলায় জড়ানো হয়েছে।”

তিনি আরও বলেন:

“আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আশাবাদী যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং আমি নির্দোষ প্রমাণিত হব।”

বক্তারা অবিলম্বে এডভোকেট হারেছ রহমানের নাম এই মিথ্যা ও ভিত্তিহীন মামলা থেকে প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন এবং ঘটনার প্রকৃত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

এডভোকেট হারেছ রহমানকে আসামি করায় আইনজীবী মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : 08:19:41 pm, Sunday, 12 October 2025