Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, মালিক-ম্যানেজারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বোমা বিস্ফোরণ, আহত ২

  • Reporter Name
  • আপডেট সময় : 12:59:12 pm, Monday, 14 April 2025
  • 176 বার পড়া হয়েছে

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বোমা বিস্ফোরণ, আহত ২

শরীয়তপুর প্রতিনিধি 

শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের ছাব্বিশপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জসিম তালুকদার ও নুরআলম সরদার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই শতাধিক ককটেল -হাতবোমা- বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় ২ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের বাম হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ও আরেকজনকে অতর্কিত হামলা করে হাত-পা ভেঙ্গে দেয়া হয়েছে।

রবিবার -১৩ এপ্রিল- দুপুরে উপজেলার  জয়নগরের ছাব্বিশপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং যৌথবাহিনী অবৈধ অস্ত্র ও গেলাবারুদ উদ্ধারে অভিযান চালায়। এসময় বিপুল পরিমান দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

এ ঘটনায় আহতরা হলেন, জয়নগর ইউনিয়নের পশ্চিম ছাব্বিশপাড়া এলাকার বাসিন্দা কুদ্দুস খালাসীর ছেলে সাব্বির খালাসী-২১- একই এলাকার বাসিন্দা আবুল কালাম চোকদারের ছেলে সজল চোকদার-২৯-

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাব্বির ও সজলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নগর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য হালিম তালুকদার গ্রুপ ও রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন ঢালীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে এলাকায় এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এবারের সংঘর্ষে এক পক্ষের নেতৃত্বে ছিলেন ইউপি সদস্যের সমর্থক জসিম তালুকদার আরেক পক্ষের নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মিঠুন ঢালীর সমর্থক নুরআলম সরদার।

স্থানীয়রা জানায়, রবিবার সকালে দুই গ্রুপের লোকজন বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে মারামারির প্রস্তুতি নিলে নুরআলম সরদারের লোকজন বোমা নিক্ষেপ করে। এতে জসিম তালুকদারের পক্ষের সমর্থক  সাব্বির খালাসীর হাতে লেগে বোমা বিস্ফোরিত হয়। এতে সাব্বিরের হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 

এর আগে গতকাল শনিবার রাতে বাজার থেকে বাড়ী ফেরার পথে জসিম তালুকদারের আরেক সমর্থক জাজিরা উপজেলা যুবদল নেতা মাহবুব ইসলাম রনির ভাই সজল চোকদারকে অতর্কিতভাবে হামলা চালিয়ে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দেয়া হয়। এর পর আজ রবিবার সকালে আবারো সজলের বাড়িতে নুর আলম ও তার সমর্থকরা অতর্কিত হামলা ও বোমা বিস্ফোরণ ঘটায়। বর্তমানে আহত দুজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। 

সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করায় দুপক্ষের নেতৃত্ব দেওয়া সকলে পলাতক রয়েছেন। এ কারণে কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আহত সজল চোকদারের মা রাজিয়া বেগম বলেন, আমার ছেলে একজন প্রবাসী। কিছুদিনের জন্য আমার ছেলে ছুটিতে এসেছে। অরা আমার ছেলের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবী করলে আমার ছেলে টাকা না দেওয়ায় বাজার থেকে বাড়িতে আসার সময় রাস্তায় ফেলে পিটিয়ে আমার ছেলের হাত পা ভেঙ্গে দেয়। আমি এর সঠিক বিচার চাই। 

এদিকে কথা হয় বোমের আঘাতে আহত সাব্বিরের চাচী ফাতেমা বেগমের সাথে। তিনি বলেন, আমার ভাতিজা ছোট মানুষ। মারামারির সময় নুর আলমের লোকেরা বোমা মারলে সাব্বিরের হাতের উপর এসে ফুটে যায়। জানিনা অর হাত টিকবে কিনা। 

এবিষয়ে জাজিরা থানার -ওসি- মোহাম্মদ দুলাল আকন্দ কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বোমা বিস্ফোরণ, আহত ২

আপডেট সময় : 12:59:12 pm, Monday, 14 April 2025