Dhaka , Monday, 20 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওআইসি দেশগুলোর উদ্যোগে ১০০০ দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সীতাকুণ্ডে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে STP Association-এর প্রতিবাদ পূবাইলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সরাইলে জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা পাইকগাছায় ৪ লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ি পিএল জব্দ; নদীতে অবমুক্ত পাইকগাছায় কুটির শিল্পের সাফল্যের গল্প: মাদুর বুনে স্বাবলম্বী গ্রামের অর্ধেক মানুষ বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর জানাল স্পেন কুয়েতে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা হালাল সনদ পেতে ঘুষ ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ ব্যবসায়ীদের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে: আমিনুল হক রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রমের নেতৃত্বে শাহ ইউসুফকে নিয়োগ দিল বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান লেমফাই রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে \ বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি মধুপুরে গোসল করতে গিয়ে আদিবাসী যুবকের মৃত্যু চন্দনাইশ সমিতি-ইউএই এর উদ্যোগে মেহনতী মানুষের মাঝে ত্রাণ বিতরণ লিজেন্ড ফাউন্ডেশনের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি আশরাফুর, সম্পাদক রবিন পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান; ইয়াবা সহ আটক – ১ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নিখোঁজের একদিন পর পুকুরে পাওয়া গেল তুহিন সরদারের মরদেহ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চরভদ্রাসনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

জমি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে নিজ সন্তানদের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:18:19 pm, Sunday, 6 April 2025
  • 154 বার পড়া হয়েছে

জমি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে নিজ সন্তানদের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুরে নিজ সন্তানদের বিরুদ্ধে জমি আত্মসাৎ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মাওলানা মো. আফছর উদ্দিন ফকির -৭৫-। তিনি উপজেলার কাপাসাটিয়া গ্রামের বাসিন্দা।
রবিবার দুপুরে দুর্গাপুর সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।
মাওলানা আফছর উদ্দিন জানান, তার প্রথম স্ত্রীর ঘরে পাঁচ ছেলে ও দুই মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে তিন কন্যা সন্তান রয়েছে। অভিযোগে তিনি বলেন, প্রথম স্ত্রীর গর্ভজাত ছেলে মো. জামাল উদ্দিন, মো. শফিকুল ইসলাম, মো. বাদশা, মো. আবুল হোসন ও মো. আবু হানিফ দীর্ঘদিন ধরে পারিবারিক জমি আত্মসাতের চেষ্টায় লিপ্ত।
তিনি জানান, ২০১৯ সালে জমি দখল ও নির্যাতনের ঘটনায় তিনি মামলা দায়ের করেছিলেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে আপোষ হলেও, সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে ৩৯ শতাংশ জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন অভিযুক্ত সন্তানেরা।
মাওলানা আফছর উদ্দিন অভিযোগ করেন, তিনি যখন অসুস্থ অবস্থায় বাড়িতে শয্যাশায়ী ছিলেন, সেই সময় ছেলেরা তার কাছ থেকে মিথ্যা কথা বলে কাগজে স্বাক্ষর নেন। পরে জানতে পারেন, ওই কাগজের ভিত্তিতেই তারা জমি নিজেদের নামে রেজিস্ট্রি করিয়েছেন।
তিনি আরও বলেন, দ্বিতীয় স্ত্রীর নামে থাকা ২০ শতাংশ জমিও জোরপূর্বক দখল করে তাতে ঘর নির্মাণ করেছেন অভিযুক্তরা। এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এসব ঘটনার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং ইতোমধ্যে দুইবার স্ট্রোক করেছেন। অথচ অভিযুক্ত সন্তানরা তার চিকিৎসার কোনো ব্যবস্থা করেননি। দ্বিতীয় পক্ষের কন্যারাই তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার সন্তানরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, এলাকার কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। আমি বর্তমানে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমার জীবননাশ করতে পারে তারা।”
তিনি জমি ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওআইসি দেশগুলোর উদ্যোগে ১০০০ দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

জমি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে নিজ সন্তানদের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

আপডেট সময় : 08:18:19 pm, Sunday, 6 April 2025