Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা নিয়ে মধুপুরে পাকিস্তানি প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন দুর্গাপুর তেরী বাজার বড় মসজিদের নতুন আহ্বায়ক কমিটি গঠন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে? জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ,‌ নাগরিক সেবা এখন হাতের মুঠোয় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বানভাসি মানুষের পাশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ

সরাইলে পলাতক ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:04:06 pm, Friday, 14 March 2025
  • 202 বার পড়া হয়েছে

সরাইলে পলাতক ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন

আব্বাস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের পলাতক ইউপি চেয়ারম্যান আছমা বেগমের অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইউপি সদস্য ও ভুক্তভোগি লোকজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে দেওড়া গ্রামে উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন হয়েছে। মানববন্ধনে অংশ গ্রহণ করেন ইউপি সদস্য জুয়েল মিয়া, অমরেশ সরকার, আলী রাজা, মো. লুতু মিয়া, আপন মিয়া, সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য নাজমা আক্তার (১,২,৩), কাকলী রানী দাস (৪,৫,৬) ও মোছা. শারমিন বেগম (৭,৮,৯)। এ ছাড়াও স্থানীয় ভুক্তভোগি লোকজনও মানববন্ধনে অংশ গ্রহণ করেছেন। ইউপি সদস্যবৃন্দ ও সাধারণ লোকজন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৌকার টিকিটে নির্বাচন করে চেয়ারম্যান হওয়া আছমা বেগম নিজ গ্রামের এক হত্যা মামলার আসামী হওয়ায় গত এক বছর আগ থেকে অফিসে আসেন না। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বেগমকে গত ৫ আগষ্টের পর আমরা আর চোখে দেখছি না। শুনেছি আরো কয়েকটি হত্যা মামলার আসামী তিনি। তিনি পালিয়ে বেড়াচ্ছেন। অফিসে আসছেন না। ফলে গত ৮-৯ মাস ধরে কোন সভা হচ্ছে না। সামাজিক সমস্যার সমাধান হচ্ছে না। উনার একটি স্বাক্ষরসহ না কাজে লোকজন অফিসে এসে ঘন্টার পর ঘন্টা এমন কী দিন ব্যাপি অপেক্ষা করছেন। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে জন দূর্ভোগ সৃষ্টি হয়েছে। অথচ তিনি গোপন আতাতের মাধ্যমে অনিয়ম করে বরাদ্ধের টাকা উত্তোলন করছেন। আমাদেরকে কোন ধরণের (ইউপি সদস্যরা) বরাদ্ধ দিচ্ছেন না। এই ভাবে একটি পরিষদ চলতে পারে না। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমরা পলাতক এই চেয়ারম্যানের অপসারণ করে প্যানেল চেয়ারম্যান অথবা অন্য কোন ব্যবস্থা করে জনগণকে দূর্ভোগের হাত থেকে রক্ষার দাবী জানাচ্ছি। হেলাল মিয়া, সুজন মিয়া ও ইমরান খান বলেন, চেয়ারম্যান পলাতক থেকেও ভোটার তালিকা হালনাগাদ করার কাজে শুধু শাহজাদাপুরে একটি কেন্দ্র করে দেওড়া মলাইশ ও গাজিপুরের হাজার হাজার নারী পুরূষকে চরম দূর্ভোগে ফেলেছেন। রোজা রেখে প্রচন্ড তাপদাহে প্রায় ৫-৬ কিলোমিটার দূরের কেন্দ্রে ওই তিন গ্রামের ৫০ ভাগ লোক যায়নি। যারা গিয়েছেন তাদেরকে সেখানে কোন পাত্তাই দেয়নি। অনেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কষ্টে কান্না করে ফিরে এসেছেন। এই চেয়ারম্যানকে দিয়ে কিছুই হবে না। ইউপি প্রশাসনিক কর্মকর্তা গাজী সিরাজুল ইসলাম বলেন, হত্যা মামলার আসামী হওয়ায় চেয়ারম্যান অফিসে মাঝে মধ্যে আসেন। দফাদার ও উনার ছেলে অফিসের ফাইল কাগজপত্র নিয়ে যান। চেয়ারম্যান স্বাক্ষর করে দিচ্ছেন। কাজ হচ্ছে। তবে মন্থর গতিতে। জনগণের কোন দূর্ভোগ হচ্ছে না। চেয়ারম্যান আছমা বেগম বলেন, আমার বিরূদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা। রাজনৈতিক প্রতিহিংসায় আমাকে মামলার আসামী করা হয়েছে। তাই নিজেকে একটু আড়াল করে রাখি। পরিষদের সকল কাজ ঠিকঠাক মত চলছে। জনগণকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা নিয়ে মধুপুরে পাকিস্তানি প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন

সরাইলে পলাতক ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : 07:04:06 pm, Friday, 14 March 2025