Dhaka , Monday, 17 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময় মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা ঢাকায় নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করছে বিআরটিসি প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন মানবিক ডিসি জাহিদ ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশনে জিপিএ-৫ প্রাপ্তদের অভিভাবকদের সংবর্ধনা পরিচ্ছন্ন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে জনসচেতনতা জরুরি: রামুতে এমপি কাজল কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে ঢাকা মিরপুরের হানিফের মরদেহ উদ্ধার সরাইল উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের রহস্য উদঘাটন, চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে ৪ সদস্য গ্রেফতার মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সরাইল উপজেলা প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:42:59 am, Monday, 10 February 2025
  • 118 বার পড়া হয়েছে

সরাইল উপজেলা প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ

আব্বাস উদ্দিন, ব্রাহ্মণ বাড়িয়া জেলা প্রতিনিধি

সরাইল উপজেলা বাসীর প্রাণের দাবী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের প্রধান সড়কটি যানজট মুক্ত । সড়কটির দুই পাশ ব্যবসায়িদের মালামাল, সিএনজি ও অটোরিকশা দখল করে রাখে। ফলে নিয়মিত তীব্র যানজটে নাকাল সরাইলবাসী। বৃদ্ধ রোগী ও শিক্ষার্থীরা চরম দূর্ভোগে রয়েছে।

নারী শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে হরহামেশা। অবশেষে হাসপাতালের মোড় থেকে প্রাত:বাজার পর্যন্ত প্রধান এই সড়কের দুই পাশে সকল ধরণের যানবাহন রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করে গতকাল রোববার দিনভর মাইকিং করেছেন উপজেলা প্রশাসন। বলা হয়েছে অরূয়াইলগামী সিএনজি এই সড়কে যেতে পারবে না। সদরে ভারী যানবাহন প্রবেশে সময় বেঁধে দিয়েছেন। স্বস্থির স্বপ্ন দেখছেন সরাইল সদরের বাসিন্দারা। সূত্র জানায়, সরাইল সদরের হাসপাতাল মোড় থেকে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশের প্রধান সড়কটি গত ১৪-১৫ বছর ধরে এক শ্রেণির ব্যবসায়ি, সিএনজি ও অটোরিকশার দখলে। এছাড়া বিশ্বরোড থেকে ছেড়ে আসা অরূয়াইল পাকশিমুল গামী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা গুলো সরাইল সদরের ভেতর দিয়ে যাতায়ত করে। কারণে অকারণে এই সিএনজি গুলো সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকে ব্যাটারি চালিত অটোরিকশাও। সড়কের পাশের সিকিউরিটি দিয়ে ভাড়া দোকানের স্থায়ী ব্যবসায়িরা দোকানের পর মালামাল সড়কের উপর রেখে জায়গা দখল করে। এতে করে সড়কের প্রস্থ শুধু সরূই হচ্ছে। আর দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীসহ সরাইলবাসীর। আটকে যাচ্ছে রোগীবহন কারী গাড়ি ও আগুন নির্বাপক ফায়ার সার্ভিসের গাড়িও। এছাড়া বৃদ্ধ, রোগী, স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদেরও দূর্ভোগ পোহাতে হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য উপজেলা আইন-শৃঙ্খলা সভায় গত ১০-১২ বছর ধরে আলোচনা হচ্ছে। কোন প্রতিকার হয়নি আদৌ। সড়ক দখলে বাঁধা দিয়ে লাঞ্ছিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন।

অবশেষে গতকাল রোববার দিনভর গুরূত্বপূর্ণ এই সড়কটি মুক্ত রেখে মানুষের দূর্ভোগ লাঘবের লক্ষ্যে মাইকিং করে বিভিন্ন ধরণের নিষেধাজ্ঞা আরোপ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন। এরমধ্যে প্রথমটি হচ্ছে সরাইল সদরের ভেতরের সড়কে অরূয়াইল পাকশিমুলের যাত্রীবাহী সিএনজি যাতায়ত করতে পারবে না। দ্বিতীয়টি হচ্ছে হাসপাতাল মোড় থেকে প্রাত:বাজার পর্যন্ত ব্যস্ততম এই সড়কের দুই পাশে সিএনজি, অটোরিকশাসহ কোন ধরণের যানবাহন দাঁড়িয়ে থাকতে পারবে না। সড়কের পাশের ব্যবসায়িরা সড়কে বা পথচারিদের হাঁটার জায়গায় মালামাল রাখতে পারবেন না। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক পিকআপসহ কোন ধরণের ভারী যানবাহন সরাইল সদরে প্রবেশ করতে পারবে না। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসেন বলেন, পথচারিসহ গোটা সরাইলবাসীকে যানজটের মত দূর্ভোগ থেকে মুক্তি দিতে হলে প্রধান সড়কটি মুক্ত করা খুবই প্রয়োজন। তাই জনস্বার্থে এই ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট সকলে সহযোগিতা করলে অবশ্যই আমাদের উদ্যোগ সফল হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯

সরাইল উপজেলা প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ

আপডেট সময় : 11:42:59 am, Monday, 10 February 2025