Dhaka , Thursday, 4 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
২৬ মামলায় গ্রেপ্তার হয়ে ‘জেল খাটা’ গোলাম কিবরিয়া এবার সাময়িক বরখাস্ত হত্যাসহ একাধিক মামলায় আত্মসমর্পণ, আওয়ামী লীগের ১৪ নেতা কারাগারে কুমির সরিয়ে নেওয়ায় ক্ষোভ খাদেমের, মাজারের দিঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি ৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪ জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার রামুর নবাগত ইউএনও জিল্লুর রহমানের সঙ্গে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ​ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন রূপগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণ প্রতিবেশীর হা’ম’লা’য় নবজাতক যমজ শিশুর মৃ’ত্যু’র অ’ভি’যো’গ, বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন অবশেষে রূপগঞ্জে দুই মহাসড়কের বিষফোঁড়া ময়লার ভাগাড় অপসারণ মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে :- জহিরুল ইসলাম, এমপি আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব : মেয়র ডা. শাহাদাত হোসেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিতে নির্মিত “বাংলার ঈগল” ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সরকারি সড়কের দুই পাশের গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০ মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হাতিয়াতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু নোয়াখালীতে বর্গাচাষীর ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬ বেতাগীর কাউনিয়ায় হামে আক্রান্তে এক শিশুর মৃত্যু  নোয়াখালীতে চার বাস কাউন্টারকে জরিমানা রূপগঞ্জে প্রবাসী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সড়ক দুর্ঘটনায় রামু ফতেখাঁরকুল মন্ডলপাড়ার যুবক মারুফের মৃত্যু, এলাকায় শোকের ছায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আউশনারা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাচ্ছেন এম. রতন হায়দার শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে ড্যাব- চট্টগ্রাম’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

কল্যাণমুখি রাষ্ট্র গঠনে তাওহিদি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে- সাবেক এমপি শামসুল ইসলাম

  • Reporter Name
  • আপডেট সময় : 03:22:17 pm, Sunday, 19 January 2025
  • 140 বার পড়া হয়েছে

কল্যাণমুখি রাষ্ট্র গঠনে তাওহিদি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে: সাবেক এমপি শামসুল ইসলাম

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম-১৫ -সাতকানিয়া-লোহাগাড়া- আসনের সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন- ইসলামি ব্যক্তিত্ব শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেবরা এদেশের মন্ত্রী ছিলেন। দেশি-বিদেশী শক্তি দূরবীণ দিয়ে নীরিক্ষণ করেও তাদের বিরুদ্ধে কানাকড়ি দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের চরিত্র এরকমই। যারা আখিরাতকে ভয় করে- আল্লাহর নির্দেশনা মেনে তার জমিনে তার হুকুমাত প্রতিষ্ঠিত করতে চায় তাদের কর্মকান্ড আয়নার মত পরিস্কার। অনিয়ম-দুর্নীতি তাদেরকে স্পর্শ করতে পারে না। সেসব মানুষ রাষ্ট্র ক্ষমতায় গেলেই কেবল দুনীতিমুক্ত ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব। এক্ষেত্রে দেশের তাওহিতি জনতাকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। মানুষকে বোঝাতে হবে, ইসলাম প্রতিষ্ঠিত হলে সমাজে অন্যায়-অবিচার থাকবে না। একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

তিনি জুমুবার বাদে জুমা দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাতকানিয়া গারাঙ্গিয়া ইসলামীয়া কামিল মাদ্রাসার ১০৬তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে শুক্রবার-১৭ জানুয়ারি- তিনি এসব কথা বলেন। কৈশোরের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, এই মাদ্রাসা থেকে আমি দাখিল পাশ করেছি। এই ক্যাম্পাসের সাথে আমাদের দুরন্ত কৈশোরের আবেড় জড়িত। এই প্রতিষ্ঠান থেকে যুগে যুগে অসংখ্য আলেম ওলামা ও গুণীজন তৈরি হয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন আমরা এলাকায় আসতে পারিনি। ৫ আগস্টে জালিম সরকারের পতনের পর দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এই বিপ্লবের স্পিরিট ধরে রাখতে হবে। যেসব জানবাজ তরুণ নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে এই বিপ্লব সফল করেছে তাদের জন্য মহান আল্লাহর দরবারে উত্তম প্রতিদান কামনা করেন তিনি।

গারাঙ্গীয়া দরবারের পীর মাওলানা আনোয়ারুল হক ছিদ্দিকি মজিদি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি দিবসের প্রথম অধিবেশনে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ মহিউদ্দিন, লেখক ও গবেষক আহমদুল ইসলাম চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানপ্রধান, রাজনীতিবিদ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২৬ মামলায় গ্রেপ্তার হয়ে ‘জেল খাটা’ গোলাম কিবরিয়া এবার সাময়িক বরখাস্ত

কল্যাণমুখি রাষ্ট্র গঠনে তাওহিদি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে- সাবেক এমপি শামসুল ইসলাম

আপডেট সময় : 03:22:17 pm, Sunday, 19 January 2025