Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার ‎গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

তারেক রহমানের নির্দেশ সিন্ডিকেট মুক্ত হবে আগামী দিনের বাংলাদেশ- মামুনুর রশিদ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:19:04 am, Thursday, 19 December 2024
  • 265 বার পড়া হয়েছে

তারেক রহমানের নির্দেশ সিন্ডিকেট মুক্ত হবে আগামী দিনের বাংলাদেশ- মামুনুর রশিদ।।

পাবনা প্রতিনিধি।।
  
কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও পাবনার কৃতি সন্তান মামুনুর রশিদ খান বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশকে ঢেলে সাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন তার মধ্যে কৃষিকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন। 
তিনি কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রোড ম্যাপ তৈরি করেছিলেন। কৃষকের থেকে সরাসরি ধানচাল সংগ্রহ করার পদ্ধতি তিনিই চালু করেন। সারাদেশে কৃষকের জন্য বিদ্যুতায়ন করেন। কৃষকের সুবিধার জন্য সার্বিক পদক্ষেপ নিয়েছিলেন। আগামীত তারেক রহমানের নেতৃত্বে সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ হবে।
সারা দেশে কৃষক সমাবেশের অংশ হিসেবে বুধবার -১৮ ডিসেম্বর- বিকেলে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের দড়িভাউডাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, এরশাদ সরকার দুর্নীতি করে শেষমেশ ক্ষমতাচ্যুত হয়েছিলেন। এরপর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে দেশের কৃষকের জন্য অবদান রাখেন। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে কৃষকদের জন্য ব্যাপক উন্নয়ন করে গেছেন।  কৃষি সম্প্রসারণ করতে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নেন। কৃষি সংক্রান্ত বিষয় সুবিধা করতে গ্রাম পর্যায় পর্যন্ত কৃষি অফিসার নিয়োগ দেন।
এই সরকার কোন বন্যায় সাহায্য মানুষের পাশে দাঁড়ায়নি। ১৭ বছরে সিলেটে বেশ কয়েকদফা বন্যা হলেও শুধু হেলিকপ্টারে গিয়ে কার্যক্রম দেখেছে হাসিনা সরকার। কাউকে সহায়তা করেনি।  কিন্তু আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত কৃষি অঞ্চলর প্রকৃত কৃষকদের জন্য পুনর্বাসনের কাজ করেছি।
হাসিনার শাসন আমলের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, হাসিনা ছিল স্টিকার সরকার, লুটের স্টিকার সরকার।  দেশকে দুর্নীতির স্টিকার লাগিয়ে দিয়েছে। এখন সবাই দুর্নীতির চোখেই দেখে বাংলাদেশকে।
তার শাসন আমলে কোটি কোটি ডলার পাচার করে কানাডার বেগম পাড়ায় হাজারো বাড়ি বানিয়েছে। এছাড়াও বিভিন্ন দেশে জায়গা-জমি করে শতশত বাড়ি বানিয়েছে এখন আমার দেশের কৃষকরা সার-কিটনাশক ও বিজ পায় না। 
দেশে ফ্যাসিস্ট জঙ্গিদের শাসনের অবশান হয়েছে। মুখে দাঁড়ি মাথায় টুপি দেখলেই জঙ্গি  তকমা দেওয়া হতো। আসলে জঙ্গি তো ছিল ছাত্রলীগ যুবলীগ, আওয়ামী লীগ। শিক্ষাথীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছো। 
বিএনপি আগামীতে সরকার গঠন করলে তাদের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে ইউনিয়ন পর্যায়ে ফসলের ক্রয় কেন্দ্র করা হবে। গোডাউনে যেতে হবে না৷ রাস্তায় দৌড়াতে হবে না। 
কৃষকদের মাঝে বিমা প্রথা চালু করা হবে। ফসলে ক্ষয়ক্ষতি হলেও এগুলো বিএনপি সরকার ক্ষতিপূরণ দিবে। কৃষি ভিত্তিক অর্থনীতি গড়ে তুলা হবে। ৮০ টাকার চাল ৮০০ টাকার করার সিস্টেমের ব্যাবস্থা করা হবে। সমবায় ভিত্তিতে চাষ পদ্ধতি। বিনা সুদে কৃষকদের লোন দেওয়া হবে। সন্তানকে শিক্ষিত ও স্বাবলম্বী করতে তারেক রহমানের নির্দেশ।
ভাঁড়ারা  ইউনিয়ন কৃষক দলের সভাপতি শওকত আলী বিশ্বাসের সভাপতিত্বর সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ- সিনিয়র সহ- সভাপতি মো. হাবিবুর রহমান বাচ্চু যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক মুন্না-
 সাংগাঠনিক সাম্পাদক আমিরুল ইসলাম নিক্সন- পাবনা সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো: সাইদুল ইসলাম ছাপ্পান প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১

তারেক রহমানের নির্দেশ সিন্ডিকেট মুক্ত হবে আগামী দিনের বাংলাদেশ- মামুনুর রশিদ।।

আপডেট সময় : 05:19:04 am, Thursday, 19 December 2024