Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:25:34 pm, Wednesday, 18 December 2024
  • 122 বার পড়া হয়েছে

বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।।

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা।।
  
উপমহাদেশের ইতিহাসে ভারত কখনো কোনো যুদ্ধে জয়লাভ করেনি- অথচ তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়কে নিজেদের অর্জন হিসেবে দাবি করছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস- চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ।
১৮ ডিসেম্বর বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র জনতা সাংবাদিক ঐক্য পরিষদ চট্টগ্রাম চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেন।
মোহাম্মদ শাহনেওয়াজ বলেন- ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি বলেন- ৭১-এ বাংলাদেশের বিজয় ভারতের বিজয় ছিল, তাহলে আমাদের হাসি পায়। এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য শুধু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকেই বিকৃত করে না- এটি আমাদের গর্বের বিজয়কে অসম্মানিত করে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই।”
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুল হুদা। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি এবিএম ইমরান। সমাবেশে আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতা ওয়াহিদুজ্জামান মিন্টু, মুহাম্মদ শহীদুল ইসলাম, দৈনিক আজকের বাংলা চট্টগ্রাম’র বিভাগীয় ব্যুরো চীফ মোঃ ইসমাইল ইমন- পরিবহন শ্রমিক দল নেতা ফরহাদ উদ্দিন সোহাগ- চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাছিম চৌধুরী।
বক্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যকে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি অসম্মানজনক বলে অভিহিত করেন। বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু ,সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক ফরহাদ উদ্দীন সোহাগ, কোতোয়ালি থানা আহ্বায়ক আখতার হোসেন- যুবদল নেতা জাবেদুল হক- আইয়ুব মিয়াজী এবং সাংবাদিক সরোয়ার কামালসহ অন্য বক্তারা বলেন- মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনগণের আত্মত্যাগ ও সাহসের ফসল। এর কৃতিত্ব অন্য কেউ দাবি করতে পারে না।
এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতার ইতিহাস বিকৃত করার কোনো প্রচেষ্টা আমরা বরদাশত করব না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা আবশ্যক।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়কে ভারতের অর্জন হিসেবে উল্লেখ করেন। এই মন্তব্য নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতা সাংবাদিক ঐক্য পরিষদের নেতারা ক্ষোভ প্রকাশ করেন এবং এমন দাবি থেকে বিরত থাকার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, “ভারতের এমন দাবিগুলো কূটনৈতিকভাবে মোকাবিলা করা দরকার। আমাদের কূটনৈতিক মিশনকে এ বিষয়ে শক্তিশালী ভূমিকা নিতে হবে।”
সমাবেশ শেষে বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সুরক্ষায় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, “এই ইতিহাস আমাদের জাতীয় পরিচয়, যা কোনোভাবেই বিকৃত হতে দেওয়া যাবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।।

আপডেট সময় : 01:25:34 pm, Wednesday, 18 December 2024