Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার ‎গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

নোয়াখালীতে দলীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপি নেতার মোটরসাইকেল শোডাউন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:35:34 am, Friday, 11 October 2024
  • 176 বার পড়া হয়েছে

নোয়াখালীতে দলীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপি নেতার মোটরসাইকেল শোডাউন।।

নোয়াখালী প্রতিনিধ।।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দলের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করার অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। এতে স্থানীয় নেতাকর্মিদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার-১০ অক্টোবর-বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার সামনে থেকে অর্ধশতাধিক মোটরসাইকেল সহকারে সুন্দলপুর ইউনিয়নের রাজুর গাঁও গ্রাম হয়ে চাপরাশিরহাট পর্যন্ত শোডাউন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে- বিএনপি নেতা আবেদকে গত ৩-৪ দিন আগে নোয়াখালী-৫ -কোম্পানীগঞ্জ-কবিরহাট- আসনে বিএনপির সাংগঠনিক স্বমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। এ কারণেই বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের তার অনুসারী নেতাকমিরা গত তিনদিন কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় মিছিল নিয়ে শোডাউন করেছেন। এসময় নেতাকর্মিদের তাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে অর্ধশতাধিক বিএনপিও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের নিয়ে বিএনপি নেতা আবেদ মোটরসাইকেল শোডাউন করে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে যান। মোটরাসাইকেল শোডাউন করে পূজামন্ডপে যাওয়ার কারণে গ্রামীণ সড়ক ও বাজারে যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।  

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা জানান, দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মিদের মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনে শোডাউন না করতে কঠোরভাবে নির্দেশনা রয়েছে। গত ৮ সেপ্টেম্বর তৃণমূলসহ সব পর্যায়ের কমিটির কাছে এ সংক্রান্ত চিঠি পাঠায় বিএনপি। তবে দলের কেন্দ্রীয় এই নির্দেশ আমলেই নেননি বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ । যে কোনো পরিস্থিতিতে দলীয় সিন্ধান্ত মেনে চলাই উত্তম। এভাবে দলের সিনিয়র নেতারা দলীয় সিন্ধান্ত অমান্য করলে তৃণমূলে বিএনপির রাজনীতি ক্ষতিগ্রস্থ হবে।  

মোটরসাইকেল শোডাউনের বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,আমাদের পূজামন্ডপ পরিদর্শন চলছে। স্বাভাবিক ভাবে আমাদের নেতাকর্মিরা পূজামন্ডপে যাওয়ার সময় পরিবহন ব্যবহার করেছে। এটা কোন মোটরসাইকেল শোডাউন বা শোভাযাত্রা না। কোন ব্যক্তির শোডাউন হচ্ছেনা। দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা সনাতন ধর্মালম্বী ভাইদের শুভেচ্ছা জানানোর জন্য যাচ্ছি।  

দলের নির্দেশ অমান্য করে কোনো নেতার শোডাউন করার বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, এ বিষয়ে পরে কথা বলব।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১

নোয়াখালীতে দলীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপি নেতার মোটরসাইকেল শোডাউন।।

আপডেট সময় : 09:35:34 am, Friday, 11 October 2024