Dhaka , Sunday, 19 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান; ইয়াবা সহ আটক – ১ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নিখোঁজের একদিন পর পুকুরে পাওয়া গেল তুহিন সরদারের মরদেহ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চরভদ্রাসনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার নোয়াখালী বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা নিয়ে মধুপুরে পাকিস্তানি প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন দুর্গাপুর তেরী বাজার বড় মসজিদের নতুন আহ্বায়ক কমিটি গঠন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে? জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ,‌ নাগরিক সেবা এখন হাতের মুঠোয় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বানভাসি মানুষের পাশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন

সদরপুরে খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার ক্ষতিগ্রস্ত কৃষক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:32:37 am, Friday, 11 October 2024
  • 137 বার পড়া হয়েছে

সদরপুরে খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার ক্ষতিগ্রস্ত কৃষক।।

শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
ফরিদপুরের সদরপুর ঢেউখালি ইউনিয়নের চরডুবাইল খাল দখল হয়ে গেছে। এতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে রাস্তা-ঘাট আর ফসলের জমি পানিতে একাকার হয়ে গেছে। বর্তমানে এসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। বর্ষা মৌসুম আসলেই এ এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।
সম্প্রতি উপজেলার ঢেউখালি ইউনিয়নের চরডুবাইল গ্রামে গিয়ে দেখা যায়- গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে একটি খাল। স্থানীয়দের কাছে সরকারি এই খালটি চরডুবাইল খাল নামে পরিচিত। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যরে এই খালের প্রায় দুই কিলোমিটার বাঁধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বেপারী- ইদ্রিস বেপারী- দবির উদ্দিন কয়াল সহ কয়েকজন কৃষক জানান- কয়েক মাস যাবত কিছু মানুষ খাল দখল করে মাছ শিকার করছে। সরকারি নিয়ম-নীতি না মেনে টোনা জাল- চায়না দুয়ারি ও পাটাতন নেটের বেড়া দিয়ে পানি চলাচল বন্ধ করে দিয়েছে। এতে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তারা আরও জানান, ফসল আবাদে খালের পানি সেচের মাধ্যমে কৃষকের ফসল উৎপাদনে ভূমিকা রাখে। ওইসব খালে বাঁধ দিয়ে মাছ শিকার করায় ফসল আবাদে মিঠা পানির সংকটে পড়েছেন কৃষকেরা। সরকারি খালের বাঁধ কেটে খালগুলোর পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ-কয়েক মাস যাবত ঢেউখালি ইউনিয়নের কিছু প্রভাবশালী মানুষ খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। ফলে উপজেলার চরডুবাইল-উত্তর চরডুবাইল-সুরেশ্বরীর মোড়-এগারো ঘর-মৃধা কান্দি-সরদার ডাঙ্গীসহ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ দুরাবস্থায় পড়েছে। নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের ফলে মাছের পোনা নিধন হচ্ছে। এলাকার কৃষিজীবী ও খালনির্ভর প্রায় শতাধিক পরিবারের জীবিকা বাধাগ্রস্থ হচ্ছে। একাধিকবার আপত্তি জানিয়েও কোনো কাজ হয়নি।
ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন-পানি সরবরাহের খাল ফসলি জমির চেয়ে উচু হয়ে গেছে। খালে যারা বাধ দিয়েছে আমি তাদের দ্রুত সময়ের মধ্যে বাধ অপসারণ করতে বলেছি। চরডুবাইল গ্রামে একটি ব্রীজ অপরিকল্পিতভাবে নির্মান করায় ফসলি জমির পানি প্রবাহের গতি কমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় বলেন-বাধ দেওয়ার কারণে পানি গতিপথ রোধ করা হয় ফলে কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কৃষি কাজের সুবিধার্থে সরকারি খালের বাঁধ অপসারণ করে খাস খালগুলো উন্মুক্ত রাখা প্রয়োজন।
উপজেলা সহকারী কমিশনার -ভূমি- রুবানা তানজিন বলেন, চরডুবাইল খালের বাঁধ কেটে উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান; ইয়াবা সহ আটক – ১

সদরপুরে খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার ক্ষতিগ্রস্ত কৃষক।।

আপডেট সময় : 09:32:37 am, Friday, 11 October 2024