Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার ‎গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের বারবার লিফট দুর্ঘটনা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:11:00 am, Wednesday, 9 October 2024
  • 199 বার পড়া হয়েছে

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের বারবার লিফট দুর্ঘটনা।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।। 
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের বারবার লিফট দুর্ঘটনায় প্রায়ই হতাহতের  ঘটনা ঘটছে। এ হাসপাতালের  কর্তৃপক্ষের অব্যবস্থাপনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। হাসপাতালটির লিফট নিয়মিতভাবে পরীক্ষা করা হয় কি না তা কমিশনের কাছে বোধগম্য নয়। তাই এই হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্টদের তলব করা হয়েছে।
জানাযায়- শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে  মাত্র চার মাসের ব্যবধানে লিফটে প্রাণহানির ঘটনার পুনরাবৃত্তি অত্যন্ত অনভিপ্রেত ও উদ্বেগজনক। লিফটে কয়েকদিন ধরে ত্রুটি দেখা দেওয়ার পরও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নিয়ে লিফট চলমান রাখার যে অভিযোগ ওঠেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মর্মে কমিশন মনে করে। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যাদি পর্যালোচনাপূর্বক স্বঃপ্রণোদিত অভিযোগ -সুয়োমটো- গ্রহণ করেছে।
 উল্লেখ্য- নবজাতকের চিকিৎসা করাতে এসে জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন।
অপরদিকে-  লিমা আক্তার নামের এক নারীর সদ্য ভূমিষ্ঠ কন্যার চিকিৎসার জন্য বাবা জাহিদুল ইসলাম তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে মেয়েকে ভর্তি করেছে। লিফট ১১ তলায় থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে ১০ তলায় দরজা খুলে যায়। তবে পাটাতন না থাকায় পা দেওয়ার পরই নিচতলায় পড়ে জাহিদুল ইসলাম মারা যান। নিহতের স্বজনের অভিযোগ- এই লিফটে গত কয়েক দিন ধরে সমস্যা থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি এবং কাউকে সতর্কও করেনি। যদি লিফটটি নষ্ট হওয়ার কারণে বন্ধ থাকত বা লিফটম্যান উপস্থিত থাকতেন তাহলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ মনে করেন, লিফট দুর্ঘটনার ঘটনাটি হাসপাতালের সমগ্র স্বাস্থ্য-সেবাসহ প্রশাসনিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। ঘটনার পুনরাবৃত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও গাফলতি সুস্পষ্ট হয়ে উঠেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জবাবদিহিতার সংস্কৃতি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে পারে।
মানবাধিকার  কমিশনের সুয়োমটোতে উল্লেখ রয়েছে- শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে  মাত্র চার মাসের ব্যবধানে লিফটে প্রাণহানির ঘটনার পুনরাবৃত্তি অত্যন্ত অনভিপ্রেত ও উদ্বেগজনক। লিফটে কয়েকদিন ধরে ত্রুটি দেখা দেওয়ার পরও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নিয়ে লিফট চলমান রাখার যে অভিযোগ ওঠেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মর্মে কমিশন মনে করে।
 বারবার লিফট দুর্ঘটনায় মৃত্যু  যেন মানুষ মারার একটি ফাঁদে পরিণত করেছে। এর আগেও গত ১২ মে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে ৪৫ মিনিট আটকে থেকে রোগীর মৃত্যু সংক্রান্ত সংবাদটি কমিশনের নজরে এলে ঘটনাটির সঠিক তদন্তপূর্বক কাদের অবহেলায় লিফটে ৪৫ মিনিট আটকে থেকে রোগীর মৃত্যু হলো তা শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করার জন্য মহাপরিচালক- স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হলেও এখন পর্যন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।
 শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফট থেকে পড়ে বারবার মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটছে সে বিষয়ে পরিচালক-শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল- নির্বাহী প্রকৌশলী- গণপূর্ত বিভাগ- গাজীপুর এবং নির্বাহী প্রকৌশলী- গণপূর্ত বিভাগ-গাজীপুর-কে কমিশনের বেঞ্চ-১ এর সভায় হাজির হয়ে ব্যাখ্যা দেওয়া জন্য বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের বারবার লিফট দুর্ঘটনা।।

আপডেট সময় : 10:11:00 am, Wednesday, 9 October 2024