Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক নান্দাইল চৌরাস্তায় মরণফাঁদ -জানজটে নাকাল চালক ও যাত্রি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:32:39 pm, Tuesday, 8 October 2024
  • 134 বার পড়া হয়েছে

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক নান্দাইল চৌরাস্তায় মরণফাঁদ,জানজটে নাকাল চালক ও যাত্রি।।ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক নান্দাইল চৌরাস্তায় মরণফাঁদ,জানজটে নাকাল চালক ও যাত্রি।।

ময়মনসিংহ জেলা -প্রতিনিধি।।
ময়ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তায় প্রায় তিনশ -৩০০-মিটার সড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন  ঘটছে। কখনও কাদাপানির গর্তে যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে যানবাহনসহ যাত্রিদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।
নান্দাইল উপজেলার পূর্বে নান্দাইল চৌরাস্তা একটি প্রসিদ্ধ বাসস্ট্যান্ড। ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহা সড়ক,ময়মনসিংহ-তাড়াইল সড়ক ও কিশোরগঞ্জ-নেত্রকোনা মহাসড়ক একত্রে মিশে জায়গাটির নামাকরণ হয় নান্দাইল চৌরাস্তা বাসস্ট্যান্ড হিসাবে। এখানে থেকে বাসে করে অনায়াসে দেশের যেকোন জায়গায় যাতায়ত করা যায়। একারণে দিনরাত সর্বক্ষণ বাসস্ট্যান্ডটি থাকে কোলাহলময়। 
এ বাসস্ট্যান্ডের পশ্চিম থেকে দক্ষিণ দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের প্রায় ৩০০ মিটার সড়ক বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্তের। গত কয়েকদিনের বৃষ্টিতে পানি জমে গর্তের আকার আরও বেড়ে গেছে। কাদাপানিতে সড়কের ওই অংশটি সর্বক্ষণ কাদায় পরিপূর্ণ থাকে। সড়ক ও জনপথ বিভাগ প্রতিদিন ইট দিয়ে গর্ত ভরাট করে দিলেও যানবাহনের চাকার ঘর্ষণে ইট সরে গিয়ে গর্তের আকার ক্রমে বড় হচ্ছে। কখনও কখনও গর্তে আটকে যাচ্ছে যানবাহন, আর এতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের।
 সোমবার  দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চৌরাস্তার দক্ষিণে উভয় দিকে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহন দীর্ঘ সময় ধরে আটকে আছে। কখনও চলাচল শুরু হলেও ধীর গতিতে কয়েক হাত যাবার পর আবারও থেমে যাচ্ছে। একে তো যানজট তার উপর কর্দমাক্ত থাকায় পথচারীরা সড়ক ছেড়ে দুপাশে থাকা দোকানের সামনে দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।এতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে নারীদের।এক সময় বেশ কয়েকজন শ্রমিককে দেখা গেল পাশে রাখা ট্রাক থেকে ইট নিয়ে বড় বড় গর্তগুলো ভরাট করার কাজ করছে। পাশে থেকে কাজ তদারক করা সংশ্লিষ্ট বিভাগের কর্মী রেজাউল হক জানান- বর্ষা শুরু থেকেই এভাবে গর্ত ভরাট করা হচ্ছে কিন্তু কোন কাজ হচ্ছেনা।
সিএনজি চালক দীন ইসলাম ও বাস চালক হায়দার আলী জানান- মহা-সড়কের দুপাশে সড়ক ও জনপথের জায়গায় উচু করে মাটি ভরাট করে দোকানপাট তৈরী করা হয়েছে। এতে বৃষ্টির পানি জমে অল্পদিনেই সড়কের এ অংশটি ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান- নিচু সড়কের দুই পাশে সড়ক ও জনপথের জায়গায় বেশ কয়েক বছর আগে পাকা ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। মাটি খুঁড়ে নালা কাটা হলেও শেষ পর্যন্ত উদ্যোগটি কেন বাতিল হয়ে গেছে তা তারা জানেননা। 
এ বিষয়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান,ওইখানে ড্রেন নির্মানের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় ব্যবসায়ীরা তাতে বাধা প্রদান করে। বিষয়টি নিয়ে তারা উচ্চ আদালতে গিয়ে রিটও করেছে। তবে সড়কের ওই অংশটুকু ঢালাই করে তৈরীর সিদ্ধান্ত হয়েছে। ঢালাই হয়ে গেলে পরে পানি জমলেও সড়কের আর কোন সমস্যা হবেনা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক নান্দাইল চৌরাস্তায় মরণফাঁদ -জানজটে নাকাল চালক ও যাত্রি।।

আপডেট সময় : 02:32:39 pm, Tuesday, 8 October 2024