Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার ‎গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রম অসন্তোষে উৎপাদন ব্যাহত হয়েছে- লোকসানে সাভার আশুলিয়ার অনেক পোশাক কারখানা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:17:21 am, Tuesday, 8 October 2024
  • 252 বার পড়া হয়েছে

শ্রম অসন্তোষে উৎপাদন ব্যাহত হয়েছে- লোকসানে সাভার আশুলিয়ার অনেক পোশাক কারখানা।।

মোঃ আসিফুজ্জামান আসিফ
  
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।

সাভারের আশুলিয়ায় একই শিল্পমালিকের আল্পস অ্যাপারেলস ও ফ্যাশন ডটকম নামের দুটি পোশাক কারখানায় গত মাসে শ্রমিক বিক্ষোভের জেরে ৯ দিন উৎপাদন বন্ধ ছিল। সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় প্রতিষ্ঠান দুটিকে ৯০ লাখ টাকার মূল্যছাড় দিতে হয়েছে। হাতছাড়া হয়েছে ক্রয়াদেশও।

বিষয়টি নিশ্চিত করে ফ্যাশন ডটকম ও আল্পস অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক -এমডি- খান মনিরুল আলম -৯ দিন কাজ না হলেও আল্পসে শ্রমিকের মজুরি ৮৩ লাখ টাকা এবং ফ্যাশন ডটকমে ১ কোটি ৩৬ লাখ টাকা দিতে হবে। এ ছাড়া আল্পসে সাড়ে ৪ কোটি টাকা ও ফ্যাশন ডটকমের ৬ কোটি টাকার ক্রয়াদেশ বাতিল হয়েছে। শ্রমিক বিক্ষোভে যে পরিমাণ লোকসান হলো, তা এক বছরে কাটিয়ে উঠতে পারব না।
বিভিন্ন দাবিতে চলমান শ্রম অসন্তোষের কারণে সাভারের আশুলিয়ায় এক মাসের বেশি সময় ধরে অস্থিরতা চলছে। শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। এখনো কিছু কারখানায় উৎপাদন স্বাভাবিক হয়নি। মাঝে কারখানায় হামলার ঘটনাও ঘটেছে। গত মাসে দুজন পোশাকশ্রমিক মারা গেছেন।
পোশাকশিল্পের উদ্যোক্তারা বলছেন- শ্রমিক বিক্ষোভের কারণে আশুলিয়ার অনেক কারখানা বড় লোকসানের মুখে পড়েছে। এমনও কারখানা আছে, যারা তিন সপ্তাহ উৎপাদন করতে পারেনি। শুধু তা–ই নয়- উৎপাদন না হওয়ায় সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারার উদাহরণ আছে প্রায় প্রতিটি কারখানায়। দীর্ঘ সময় ধরে অস্থিরতা চলায় নতুন ক্রয়াদেশও আগের তুলনায় কমেছে। তবে গত মাসে উৎপাদন ব্যাহত হওয়ায় বেশ কিছু কারখানা সময়মতো মজুরি দিতে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে জানান তাঁরা।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যানুযায়ী- শ্রমিক অসন্তোষে আশুলিয়ার শতাধিক কারখানা ক্ষতির মুখে পড়েছে। গত মাসে হা-মীম- শারমীন ও অনন্ত গ্রুপের কারখানাগুলোতে ১২ দিন করে উৎপাদন বন্ধ ছিল। এ ছাড়া ডেকো- নাসা- মণ্ডল- নিউওয়েজ ও উইন্ডি গ্রুপের কারখানাগুলোয় ১১ দিন উৎপাদন হয়নি। এনভয় ও মেডলার গ্রুপে ১০ দিন করে- স্টারলিং গ্রুপে ৮ দিন- নিট এশিয়ায় ৭ দিন উৎপাদন ব্যাহত হয়।
ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামের মালিকানাধীন রোজ ড্রেসেস লিমিটেড নামের কারখানায় শ্রমিক বিক্ষোভের কারণে গত মাসে ছয় দিন কাজ হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ ২৪ দিন উৎপাদন বন্ধ ছিল। এ কারখানায় সাড়ে চার হাজার শ্রমিক কাজ করেন। কারখানাটিতে দিনে গড়ে ৪৫ হাজার পোশাক তৈরি হয়। এক দিন কারখানায় উৎপাদন না হলে ৪২ লাখ টাকা ক্ষতি হয়। সেই হিসাবে ২৪ দিন বন্ধ থাকায় কারখানার মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি টাকা। কাজ না হওয়ায় সময়মতো শিপমেন্ট দিতে পারেনি রোজ ড্রেসেস কর্তৃপক্ষ। ক্রেতাদের কাছ থেকে বাড়তি সময় চেয়ে নিয়েছে তারা। যদিও সেটি একাধিকবার পরিবর্তন করতে হচ্ছে।
রোজ ড্রেসেসের পরিচালক শাকিল মতিন  বলেন -গত ১ সেপ্টেম্বর থেকে কারখানার শ্রমিকেরা ২২ দফা দাবি জানিয়ে কর্মবিরতি শুরু করে। পরে তাদের সঙ্গে আলোচনা করে ১৮ দফা মেনে নিই। মাসের মাঝামাঝি সময়ে কারখানা চালুর চেষ্টা করলে শ্রমিকেরা নতুন করে ২৫ হাজার টাকা মজুরিসহ তিন দফা দাবিতে আবার কর্মবিরতি শুরু করেন। তখন আমরা অনুসন্ধান করে দেখলাম, একটা গ্রুপ শ্রমিকদের কাজ করতে বাধা দিচ্ছে। পরে ৪২ জন শ্রমিককে সব ধরনের সার্ভিস বেনিফিট দিয়ে চাকরিচ্যুত করি। তারপর ৩০ সেপ্টেম্বর থেকে আমাদের উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফেরে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন- শ্রমিক বিক্ষোভের পেছনে বাইরের ইন্ধন আছে।
আশুলিয়ার জিরাবো এলাকায় লুসাকা গ্রুপের দুটি কারখানা রয়েছে। সেগুলো হচ্ছে বেক নিট ও তামামা ডিজাইন। শ্রমিক বিক্ষোভের কারণে কারখানা দুটিতে ২০ দিনের মতো উৎপাদন ব্যাহত হয়েছে। তাতে দিনে ৬০-৭০ লাখ টাকার উৎপাদন কম হয়েছে। কারখানাটির উৎপাদন কার্যক্রম এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
লুসাকা গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান গত সপ্তাহে জানান, শ্রম অসন্তোষের কারণে সময়মতো পণ্য জাহাজীকরণ না করতে পারায় ৪৮ লাখ ডলারের পণ্য নিজ খরচে উড়োজাহাজে পাঠাতে হয়েছে। ২৬ হাজার ডলার মূল্যছাড় দিতে হয়েছে এক ক্রেতাকে। গতকাল রোববার তিনি আরও বলেন- ‘অসন্তোষের কারণে দৃশ্যমান ও অদৃশ্য লোকসান হয়েছে। অদৃশ্য লোকসান হচ্ছে- আমরা ক্রয়াদেশ হারিয়েছি। কারণ- ক্রেতারা আস্থা রাখতে পারছে না।
জানতে চাইলে বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব -শ্রম অসন্তোষে উৎপাদন ব্যাহত হয়েছে- এমন অনেক কারখানা চ্যালেঞ্জের মধ্যে আছে। সময়মতো শ্রমিকের মজুরি দিতে কারও -কারখানা- সহায়তা লাগলে তা নিয়ে আমরা কাজ করেছি। ইতিমধ্যে ৩৯টি কারখানা জানিয়েছে, তাদের মজুরি দিতে সহায়তা লাগবে। টাকার অঙ্কে যা কিনা ৬০ কোটি টাকার কাছাকাছি। ইতিমধ্যে এই কারখানাগুলোকে সহায়তা দিতে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছি।
অপর এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ হিল রাকিব বলেন- আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১

শ্রম অসন্তোষে উৎপাদন ব্যাহত হয়েছে- লোকসানে সাভার আশুলিয়ার অনেক পোশাক কারখানা।।

আপডেট সময় : 05:17:21 am, Tuesday, 8 October 2024