Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

ময়মনসিংহের ত্রিশালে কৃষকের প্রায় ২০ লক্ষাধিক টাকার গরু নিয়ে ব্যবসায়ী উধাও

  • Reporter Name
  • আপডেট সময় : 10:40:39 pm, Monday, 9 August 2021
  • 257 বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে কৃষকের প্রায় ২০ লক্ষাধিক টাকার গরু নিয়ে ব্যবসায়ী উধাও

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

ত্রিশাল উপজেলায় প্রতারণার মাধ্যমে ১৫ জন কৃষকের কাছ থেকে ১৫ লক্ষ ১৬ হাজার টাকার গরু নিয়ে রহিম (৫৬) ও তার পুত্র শাকিল (২৫) নামের এক গরু ব্যবসায়ীর পালিয়ে যাবার ঘটনা ঘটে গেছে।

ঘটনাটি উপজেলার ধানীখোলা ইউনিয়নের উজান মৈশাটেকী গ্রামে ঘটেছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অত্র ইউনিয়নের উজান মৈশাটেকী গ্রামের ভুক্তভোগী হাবিবুর রহমান।

সরেজমিনে জানা গেছে, প্রায় ৬ বছর আগে যাকে আমরা বিক্রমপুর হিসেবে চিনি সেই মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার নীতিরা সিংগীবাড়ী গ্রামের মৃত ছাবেদ আলী হাওলাদারের ছেলে আঃ রহিম ব্যাপারী নিজের এলাকায় বহু মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পালিয়ে এসে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের উজান মৈশাটেকী গ্রামে জমি কিনে বসত বাড়ি করে স্ব-পরিবারে বসবাস করতে থাকেন। এভাবেই গড়ে উঠে স্থানীয়দের সাথে সুসম্পর্ক। এখানে পুনরায় শুরু করেন গরুর ব্যবসা। তিনি এখান থেকে গরু কিনে বিভিন্ন বাজারে ক্রয়-বিক্রয় করতেন সব সময়। ব্যবসায়ীক প্রয়োজনে মাঝে মাঝে স্থানীয়দের সাথে টাকা পয়সা লেনদেন করতেন।কখনও অর্ধেক বাকিতে কখনও বা সম্পূর্ণ বাকিতে গরু কেনাবেচা করতেন তিনি। বিগত বছর গুলোর ন্যায় এবারও কুরবানির ঈদকে পুঁজি করে গত ৫ জুলাই হতে ২০ জুলাই পর্যন্ত ধানীখোলা ইউনিয়নের ১৬ জন কৃষকের নিকট থেকে ১৫ লক্ষ ১৬ হাজার টাকার গরু কিনেন রহিম ব্যাপারী। প্রতিশ্রুতি দেন ২২ জুলাই বৃহস্পতিবার ঢাকায় গরু বিক্রি করে কৃষকদের বকেয়া টাকা পরিশোধ করবেন তিনি। কিন্তু ঢাকার হাটে গরু বিক্রি হলেও কৃষকদের বকেয়া টাকা পরিশোধ না করেই স্ব-পরিবারে উধাও হয়েছেন প্রতারক রহিম ব্যাপারী।

এলাকা সুত্রে জানা যায়, রহিম নামের এক গরু ব্যাপারী বিক্রমপুর থেকে এসে এখানে জমি কিনে বসত বাড়ি করে গরুর ব্যবসা শুরু করেন। স্থানীয়দের সাথে তার সুসম্পর্ক গড়ে উঠে। মাঝে মাঝে বাকিতে গরু কেনাবেচা ও ধার নেওয়া দেওয়া করতেন।সেই সুযোগে কুরবানির ঈদকে পুঁজি করে স্থানীয় ১৬ জনের নিকট থেকে বাকিতে গরু কিনে ১৫ লক্ষ ১৬ হাজার টাকা বকেয়া রেখে পালিয়ে গেছে। এ ব্যাপারে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী কালীবাজাইল গ্রামের আব্দুস ছামাদ হোসেন বলেন, ১ লক্ষ ৪৮ হাজার টাকা মিটিয়ে আমার কাছ থেকে একটা গরু কিনে রহিম ব্যাপরী।পরে বৃহস্পতিবার সবটাকা পরিশোধের কথা বলে মাত্র ৪৮ হাজার টাকা দেয়। এখন শুনছি ব্যাপারী পালিয়েছে। আরেক ভুক্তভোগী এমদাদুল হক বলেন, আমার থেকেও ২ লক্ষ ৫ হাজার টাকা মিটিয়ে মাত্র ৫ হাজার টাকা দিয়ে পালিয়েছে রহিম। কাটাখালী গ্রামের ছাইফুল মুন্সি বলেন,আমার কাছ থেকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা হাওলাত নেয় রহিম ব্যাপারী।

এবিষয়ে এলাকাবাসীর দাবী উর্ধতন কর্তৃপক্ষ ও ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন নিউজ মিডিয়ার সার্বিক সহায়তা প্রদান হলেই হয়তো অনতিবিলম্বে রহিমকে খুঁজে পাওয়া সম্ভব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে কৃষকের প্রায় ২০ লক্ষাধিক টাকার গরু নিয়ে ব্যবসায়ী উধাও

আপডেট সময় : 10:40:39 pm, Monday, 9 August 2021