Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে সড়ক তো নয় যেন বাড়ির উঠান- ঝুঁকিতে পথচারি ও যানবাহন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:31:26 pm, Saturday, 11 May 2024
  • 133 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে সড়ক তো নয় যেন বাড়ির উঠান- ঝুঁকিতে পথচারি ও যানবাহন।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
 বিধি না মেনে এবং অপরিকল্পিতভাবে গ্রাম-গঞ্জে বসতবাড়ি নির্মাণ করার কারণে বাড়ির উঠান না থাকায় সড়কগুলোতে শুকানো হচ্ছে ধান এবং খড়। বিভিন্ন মৌসুমে কাঁচা পাকা সড়কগুলো ব্যবহার করে কাটা মাড়াই ও ফসল শুকানোর কাজ করায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারি এবং যানবাহন সমুহ।  এ কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রতিনিয়ত ঘটছে ছোটখাট সড়ক দূর্ঘটনা এবং বাকবিতন্ডা। চলতি ইরি-বোরো মৌসুমের শুরুতেই উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার কাঁচা পাকা সড়কগুলো এখন ধান এবং খড়ের দখলে চলে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত কোন নিয়ম নীতি না মেনে কৃষক-কৃষাণীরা সড়কগুলো বাড়ির উঠান হিসেবে ব্যবহার করছেন। এতে করে প্রতিদিন ঘটছে সড়ক দূর্ঘটনা এবং পথচারির সাথে যানবাহন চালকদের বাকবিতন্ডা। 
উপজেলার দহবন্দ ইউনিয়নের কৃষক বাবু মিয়ার বলেন, বাড়ির উঠান না থাকায় সড়কগুলোতে ধান মাড়াই,  ধান ও খড় শুকানোর কাজে ব্যবহার করা হচ্ছে । এটি অন্যায় স্বীকার করে তিনি বলেন, সড়কে ধান ও খড় শুকানোর কারণে পথচারি এবং যানবাহন চালকগণ অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। পাশাপাশি ধান ও খড় শুকানোর কারণে ছোট খাট সড়ক দূর্ঘটনা ঘটছে। তার দাবি অন্যায় হলেও  উপজেলার বেশির ভাগ কৃষক-কৃষাণী এ কাজ করছেন। 
দক্ষিণ ধুমাইটারি গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, সড়কে ধান ও খড় শুকানোর জন্য একই বক্তব্য উপস্থাপন করেন। বসত বাড়ির উঠান না থাকায় প্রতিটি পরিরারের মধ্যে এ সমস্যা চলমান। 
 পৌর শহরের ব্যাটারি চালিত মিশুক অটো চালক মোনারুল ইসলাম বলেন, যে কোন মৌসুমের সময় বিশেষ করে গ্রাম-গঞ্জের ভিতরের সড়কগুলোতে মিশুক, অটো, ভ্যান, রিক্সা ও মোটরসাইকেল চলাচল অত্যন্ত কষ্টকর। ধান ও খড়ের উপর দিয়ে গাড়ি চালানোর সময় ব্রেক করলেই দূর্ঘটনা নিশ্চিত। হর্ণ বাজানোর পরও সাইট না দেয়ায় কৃষক-কষানীগণের সাথে বাকবিতন্ডা লেগেই চলছে। 
মোটরসাইকেল চালক ও স্কুল শিক্ষক জাহেদুল ইসলাম বলেন, যদিও এটি অন্যায় তারপরও দীর্ঘদিন হতে এ অবস্থা চলে আসছে। মানবিক দিক বিবেচনা করে সড়কের একপাশে  কাজ করলে সকলের জন্য ভাল হয়। কিন্তু কৃষক-কৃষাণীরা সেটা না করে গোটা সড়ক ব্যবহার করে ধান খড় শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছে। সে কারণে প্রতিদিন ঘটছে সড়ক দূর্ঘটনা। সড়কে ধান ও খড় পরিচর্যার কারণে পথচারিগণের চোখে এবং নাকে ধুলাবালি পড়ে নানাবিধ সমস্যায় সৃষ্টি হচ্ছে।
বেলকা ইউনিয়নের রুবেল মিয়া বলেন, সড়ক ব্যবহার করে ধান ও খড় শুকানোর কারণে হাটা-চলা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। ধানও খড়ের ধুলাবালি পথচারিগণের নানাবিধ ক্ষতির কারনে হয়ে দাড়িছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীগণ চরম ঝুকি নিয়ে চলাচল করছেন।
দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম সরকার জানান- জনপ্রতিনিধি হিসেবে এ ব্যাপারে কিছু বলার নেই। তবে  কৃষক-কৃষাণী ভাই বোনদের নিকট এটাই আবেদন সব বিষয় বিবেচনা করে কাজ করতে হবে। 
উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির জানান- বেশিরভাগ কৃষকের বাড়ির উঠান নেই। সে কারণে বিশেষ করে ইরি-বোর মৌসুমে সড়কগুলো বেশি ব্যবহার করেন কৃষক-কৃষাণীগণ। এ ব্যাপারে সকলকে সর্তক ও আন্তরিক হতে হবে। এটি  অন্যায়- বলার অপেক্ষা রাখে না।
উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম জানান- এভাবে আসলে কখনো ভাবা হয়নি। তবে সড়ক ব্যবহার করে ধান ও খড় শুকানো মারাত্বক ঝুঁকিপূর্ণ কাজ। আশু প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

সুন্দরগঞ্জে সড়ক তো নয় যেন বাড়ির উঠান- ঝুঁকিতে পথচারি ও যানবাহন।।

আপডেট সময় : 04:31:26 pm, Saturday, 11 May 2024