Dhaka , Thursday, 14 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মাদারীপুর সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা: ঘাতক স্ত্রী আটক গণসচেতনতা ও সমন্বিত উদ্যোগেই জলাবদ্ধতামুক্ত হবে চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত হোসেন সীতাকুন্ডে র‍্যাব-৭ চট্টগ্রাম, জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের অভিযান, ৫ লক্ষ ৭৮ হাজার ৬ শত কেজি চাল জব্দ গ্রেফতার ০১ ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ বসতঘর পুড়ে ছাই একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রীর চকবাজারে ৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন চসিক মেয়র শাহাদাত হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা উন্নয়ন কর্মকাণ্ড ও ইশতেহারের লক্ষ্যমাত্রা নিয়ে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় শ্রীপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো রূপগঞ্জে শিক্ষিকার উপরে হামলার ঘটনায় মা- ছেলে গ্রেফতার নোয়াখালীতে পিকআপের ধাক্কায় বাস সুপারভাইজারের মৃত্যু সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর নতুন মামলায় গ্রেফতার হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃত ইসলামবান্ধব সরকার প্রধান।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:57:51 pm, Friday, 10 November 2023
  • 170 বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃত ইসলামবান্ধব সরকার প্রধান।।

শরীয়তপুর।।

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন খাঁটি ঈমানদার মুসলমান। তিনি কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃত ইসলামবান্ধব সরকার প্রধান। তিনি প্রতিটি উপজেলায় মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করছেন। তিনি কওমী মাদরাসাকে স্বীকৃতি দিয়েছেন।

আজ(শুক্রবার ) শরীয়তপুরের সখিপুর থানায় ২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে সখিপুর কেন্দ্রীয় মসজিদের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলের পাশাপাশি মাদরাসাকেও এমপিওভুক্তর ব্যবস্থা করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নতি করেছেন। জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী অবদানের কথা বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বের সরকারদের ন্যায় ধর্মের নামে কোন কুসংষ্কারকে ধারণও করেন না পাত্তাও দেন না, প্রকৃত ধর্মানুসারীদের যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে চলেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো ধর্মপ্রাণ রাষ্ট্র প্রধান থাকলে সে দেশে কোন অধর্মের কাজ করা অসম্ভব।

এনামুল হক শামীম বলেন, ফিলিস্তিনের নিরাপরাধ মানুষের ওপরে জুলুম নির্যাতনের প্রতিবাদে যেখানে পৃথিবীর সব বিবেকবান মানুষ সরব, সেখানে ইসরায়েল নাখোশ হবে এমন প্রতিবাদ করছে না বিএনপি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। আমরা রাষ্ট্রীয় শোকও পালন করেছি। আর বিএনপি’র মুখে কোনো কথা নাই। একটা বৃহত্তর গোষ্ঠি অখুশি হতে পারে সেই কারণে বিএনপি এই নিয়ে কোন কথা বলে না। অর্থাৎ তাদের অবস্থান ইসরাইলের পক্ষে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য যেকোনো সময় কারো পক্ষে বা বিপক্ষে যেতে পারে। বাংলাদেশের মানুষ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনবে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাহাদুরপুরের পীর সাহেব আবদুল্লাহ মোহাম্মদ হাসান, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক, সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার।

এছাড়াও ২৭ কোটি টাকা ব্যয়ে ভেদরগঞ্জ-কাশেমপুর সড়ক, চরসেনসাস থেকে সখিপুর সড়ক এবং চরভাগা মমিন আলী মোল্লার বাজার থেকে ঘড়িষার লঞ্চঘাট পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ, সখিপুর বাইপাস সড়ক ও কালভার্ট, সখিপুর সোলাইমানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার জয় বাংলা ভবন এবং সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বিজয় ৭১ ভবনের উদ্বোধন করেন উপমন্ত্রী। পরে তিনি উত্তর তারাবুনিয়া ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে গণসংযোগ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃত ইসলামবান্ধব সরকার প্রধান।।

আপডেট সময় : 01:57:51 pm, Friday, 10 November 2023