Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

কালিয়াকৈরে সংযোগ সড়ক না থাকায় জন-সাধারণের সীমাহীন ভোগান্তি

  • Reporter Name
  • আপডেট সময় : 10:31:10 pm, Sunday, 13 November 2022
  • 167 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে সংযোগ সড়ক না থাকায় জন-সাধারণের সীমাহীন ভোগান্তি

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বকসী বাড়ি -চন্দ্রা সড়কে সানাইদা পাড়া এলাকায় সংযোগ সড়ক না থাকায় খালের ওপর নির্মিত কালভার্টটি জনসাধারণের কোনো কাজে আসছে না। বিগত ১৬ বছরেও বন্যায় ক্ষতিগ্রস্ত সংযোগ সড়কটি পূনঃনির্মাণ করা হচ্ছে না। ফলে জনসসাধারণের চলাচলে সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে।

সরেজমিনে ঘুরে জানাযায়, উপজেলার ৫ নং শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আব্দুল কাদের ও সানাই গ্রামের বাসিন্দা মো. মজিবর মাতাব্বর জানান, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ থেকে ২০০৭ সালে সানাইদা পাড়া খালের ওপর কালভার্টটি নির্মাণ করা হয়। কালভার্টটি নির্মাণের কিছু দিন পর বন্যার পানির শ্রোতে কালভার্টের দক্ষিণ পাশে ৩০০ গজ ও উত্তর পাশে ২০০ গজ সড়কের ব্যাপক ক্ষতি হয়। কালভার্টের দক্ষিণ পাশে সড়কের বেশ কিছু অংশে গভীর খাদের সৃষ্টি হয়। দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও খাদে মাটি ভরাট করে সড়কটি চলাচল উপযোগী করা হয় নাই। ফলে স্কুল কলেজের শিক্ষার্থিসহ এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ রয়েই গেছে। শ্রীফলতলী ইউনিয়নের সানাইদা পাড়া,নাওলা,গুঠুরি ও বড়দলসহ পার্শ্ববতি বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই সড়ক দিয়ে যাতায়াত করেন।

শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. বাবুল হোসেন, বড়দল গ্রামের টিপু খান,জিন্না মন্ডল ও গুঠুরি গ্রামের সেলিম হোসেন জানান, শ্রীফলতলী ইউনিয়নের সানাইদা পাড়া,নাওলা,গুঠুরি ও বড়দল গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে কালভার্টটি নির্মাণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ সংযোগ সড়কটি মেরামত না করায় যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে। স্থানীয়রা প্রয়োজনে জনস্বার্থে ঐ কালভাটটি ভেঙ্গে আরেকটি কালভার্টের চেয়ে বড় ব্রীজ নির্মাণ করার দাবী জানিয়েছে।

শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিবর রহমান চরম জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, অপরিকল্পিত ভাবে নির্মিত সানাইদা পাড়া কালভার্টটি ভেঙ্গে ৫০ফুট দীর্ঘ একটি ব্রীজ নির্মাণের জন্য শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যেই কালিয়কৈর উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে সংযোগ সড়ক না থাকায় জন-সাধারণের সীমাহীন ভোগান্তি

আপডেট সময় : 10:31:10 pm, Sunday, 13 November 2022