Dhaka , Thursday, 14 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মাদারীপুর সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা: ঘাতক স্ত্রী আটক গণসচেতনতা ও সমন্বিত উদ্যোগেই জলাবদ্ধতামুক্ত হবে চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত হোসেন সীতাকুন্ডে র‍্যাব-৭ চট্টগ্রাম, জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের অভিযান, ৫ লক্ষ ৭৮ হাজার ৬ শত কেজি চাল জব্দ গ্রেফতার ০১ ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ বসতঘর পুড়ে ছাই একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রীর চকবাজারে ৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন চসিক মেয়র শাহাদাত হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা উন্নয়ন কর্মকাণ্ড ও ইশতেহারের লক্ষ্যমাত্রা নিয়ে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় শ্রীপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ

প্রতিবন্ধী যুবককে অপহরণ করে টাকা আাদায়ের চেষ্টা – গ্রেফতার ২

  • Reporter Name
  • আপডেট সময় : 06:21:30 pm, Sunday, 4 September 2022
  • 217 বার পড়া হয়েছে

প্রতিবন্ধী যুবককে অপহরণ করে টাকা আাদায়ের চেষ্টা - গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর বেগমগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এসময় অপহৃত প্রতিবন্ধী যুবককে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, বেগমগঞ্জের রেজ্জাকপুর মধ্যমনি গ্রামের টিক্কা মিয়া চৌকিদার বাড়ীর ইসমাঈল ফকিরের ছেলে আসামী ১। মো: জসিম উদ্দিন রাজু (৪৫) এবং নোয়াখালী সদরের কাদিরহানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের মোঃ মোস্তফা মিয়ার ছেলে মোঃ দুলাল (৪৮)।

রোববার ( ৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে বেগমগঞ্জ পৌরসভাস্থ কন্ট্রেকটার মসজিদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ভুক্তভোগী খোরশেদ আলম সাগর একজন বুদ্ধি প্রতিবন্ধী। তার এই অসাহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। র‍্যাবের নিকট ভুক্তভোগী পরিবারের অভিযোগ এবং বেগমগঞ্জ থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির মামলার সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান পরিচালনা চালিয়ে আসামিদের গ্রেফতার করে এবং ভূক্তভোগী সাগরকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা খোরশেদ আলম সাগরকে অপহেণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের বেগমগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী যুবককে অপহরণ করে টাকা আাদায়ের চেষ্টা – গ্রেফতার ২

আপডেট সময় : 06:21:30 pm, Sunday, 4 September 2022