Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

নেত্রকোণায় সরকারি নিয়মের বেড়া জালে আটকে আছে একই পরিবারের চার প্রতিবন্ধীর কার্ড

  • Reporter Name
  • আপডেট সময় : 07:47:49 pm, Wednesday, 31 August 2022
  • 216 বার পড়া হয়েছে

নেত্রকোণায় সরকারি নিয়মের বেড়া জালে আটকে আছে একই পরিবারের চার প্রতিবন্ধীর কার্ড

নেত্রকোণা প্রতিনিধি।।

একই পরিবারে রয়েছে চার জন বাক প্রতিবন্ধী। কিন্তু কারো নেই কোন প্রতিবন্ধী কার্ড। স্থানীয় জন প্রতিনিধিদের কাছে ধড়না দিয়েও মিলছে না ফল। যার ফলে তারা বঞ্চিত হচ্ছে সরকারি সাহায্য সহযোগীতা থেকে। প্রতিবন্ধী কার্ডের জন্য সরকারি দপ্তরে গেলে হাতে তুলে দেওয়া হয় হাজারো নিয়মের তালিকা। এই নিয়মের মধ্যেই আটকা পড়ে যায় তাদের প্রতিবন্ধী কার্ড। উপজলো সমাজ সেবা কার্যালয়ের মাঠকর্মী বাড়ি বাড়ি গিয়ে প্রতিবন্ধী সনাক্ত করলেও অজ্ঞাত কারনে বাদ পরে যায় একই পরিবারের চার বাক প্রতিবন্ধী দিদারুল ( ১৬) মোরসালিন(৫) লকি আক্তার (১০) স্বর্ণা মনি (১৫)। ফলে চার প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন নেত্রকোনার মদনের তিয়শ্রী ইউনিয়নের কৃষ্টপ্রু গ্রামের দিন মজুর আবুল মিয়া।

সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ সাল থেকে বাড়ি বাড়ি গিয়ে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের মাটকর্মীরা প্রতিবন্ধী সনাক্ত করণ জরিপ করেন। যার তদারকি করেন উপজেলা সমাজ সেবা অফিসার। এ ছাড়াও প্রতিবন্ধী কার্ড পেতে হলে উপজেলা সমাজ সেবা কার্যালয়ে প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ ফরমে আবেদন করতে হয়। পরবর্তীতে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা হয় প্রতিবন্ধীর ধরন। এ সকল প্রক্রিয়া শেষে দেওয়া হয় প্রতিবন্ধী কার্ড।

মঙ্গলবার সরেজমিনে গেলে আবুল মিয়া জানান, আমার চার প্রতিবন্ধী সন্তানের কার্ড করার জন্য মদন সমাজ সেবা কার্যালয়ে গেলে একটি আবেদন ফরম দিয়ে আমাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। ডাক্তারের কাছে গেলে তারা আমাকে চেয়ারম্যানের প্রত্যায়ন নিয়ে যেতে বলে। পরবর্তীতে চেয়ারম্যানের প্রত্যায়ন নিয়ে গেলে বড় ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরিক্ষা করতে বলে। আমি গরিব মানুষ বড় ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করার টাকা আমার নেই। কার্ডের জন্য চেয়ারম্যান মেম্বারদের কাছেও অনেক ঘুরাঘুরি করেছি। কিন্তু কোন কাজ হয়নি। সংশ্লিষ্ট ইউপি সদস্য দেলোয়ার হোসেন শামিম জানান, আবুল মিয়ার চার প্রতিবন্ধী সন্তানের কোন কার্ড এখন পর্যন্ত হয়নি। তাদের কার্ডের জন্য সমাজ সেবা অফিসে যোগাযোগ করছি। সমাজ সেবার মাঠকর্মীরা বাড়ি বাড়ি না গিয়ে পরিষদে বসে মিটিংয়ের মাধ্যমেই দায়িত্ব শেষ করে।

তিয়শ্রী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, আবুল মিয়ার চার সন্তানের মধ্যে দুই জনকে আমি প্রত্যায়ন দিয়েছি। বাকি দুই জনের ডাক্তারি সনদ নিয়ে আসলে প্রত্যায়ন দিয়ে দিব।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা হুমায়ুন কবির জানান, চেয়ারম্যানের প্রত্যায়ন নিয়ে আসলে তাদের প্রতিবন্ধী সার্টিফিকেট দেওয়া হবে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ্ জামান আহাম্মেদ জানান, আবুল মিয়ার প্রতিবন্ধী সন্তানরা কি কারণে জরিপ থেকে বাদ পড়েছে বিষয়টি আমি খতিয়ে দেখছি। তবে চেয়ারম্যান প্রত্যায়ন দিলে আমি তাদের প্রতিবন্ধী কার্ড করে দিব।

উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান জানান, একই পরিবারের চার জন বাক প্রতিবন্ধীর কার্ড না হওয়ার বিষয়টি দুঃখ জনক। আমি তাদের খোঁজ খবর নিয়ে কার্ডের ব্যবস্থা করে দিব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় সরকারি নিয়মের বেড়া জালে আটকে আছে একই পরিবারের চার প্রতিবন্ধীর কার্ড

আপডেট সময় : 07:47:49 pm, Wednesday, 31 August 2022