Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী

ভিন্ন কর্মসূচিতে পটুয়াখালী যুবলীগ  -প্রাণ চাঞ্চল্য ফিরেছে তৃর্ণমূলে

  • Reporter Name
  • আপডেট সময় : 08:11:05 pm, Monday, 22 August 2022
  • 165 বার পড়া হয়েছে

ভিন্ন কর্মসূচিতে পটুয়াখালী যুবলীগ  -প্রাণ চাঞ্চল্য ফিরেছে তৃর্ণমূলে

পটুয়াখালী।।

আগস্ট মাস জুড়ে সিরিজ কর্মসূচি পালন করছে পটুয়াখালী জেলা যুবলীগ। এতে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিসহ তীর্ণমূলে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। প্রতিনিয়ত সাংগঠনিক কর্মসূচি, দোয়া মাহফিল ও মানবিক সহায়তা বিতরণ কাজে নিয়োজিত যুবলীগ কর্মীরা। আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত চলমান আছে।

এর আগেও করোনা মহামারী, প্রাকৃতিক দুর্যোগ ও
নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারনে নিম্ম আয়ের মানুষের জীবনে যখন নাভিস্বাস, ঠিক সে সময় মাঠে নেমে মানুষের পাশে দাড়িয়েছে পটুয়াখালী জেলা যুবলীগ।

শোকাবহ আগস্ট ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীকে কেন্দ্র করে প্রতিদিনই তারা শহরের বিভিন্ন এলাকায় রান্না করা খাবার বিতরণ, অসহায় পথ শিশুদের নতুন জামা কাপর বিতরন সহ বিভিন্ন মানবিক কাজে সম্পৃক্ত হচ্ছে। যা ইতিমধ্যে শহরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছেও প্রশংসিত হয়েছে এই কার্যক্রম।

আজ সোমবার (২২ আগষ্ট) পটুয়াখালী প্রতিবন্ধী স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ ও রান্না করা খাবার বিতরণ করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।

গত শনিবার (২১ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা যুবলীগের উদ্যোগে সরকারী কলেজ গেটে শতাধিক অসহায় মানুষের হাতে রান্না করা উন্নত মানের খাবার তুলে দেয়া হয়।

রোববার (২২ আগস্ট) দুপুরে শহরের বায়তুল আমান জামে মসজিদের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের আোজন করে সংগঠনটি।

এসব অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড.আফজাল হোসেন প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও পটুয়াখালী সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নান, জেলা যুবলীগ সভাপতি এড. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এড. সৈদয় মোঃ সোহেল সহ যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং বৃক্ষ রোপন কর্মসুচী, ৮ আগষ্ট মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ
মাহফিল এবং বৃদ্ধাশ্রমে রান্না করা খাবার বিতরণ, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও
পটুয়াখালী চরপাড়া জামে মসজিদে রান্না করা খাবার বিতরণ, ১৬ আগষ্ট পটুয়াখালী সরকারি শিশু পরিবার ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল, ১৮ আগষ্ট জাতীয় শোকদিবস উপলক্ষে পটুয়াখালী জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, ১৯ আগষ্ট সমাজের সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, ২০ আগষ্ট অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ, ২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলায় জড়িত বিদেশে পালাতক আসামীদের দেশে ফিরিয়ে বিচারের রায় কার্যকর করার দাবীতে মানব বন্ধন পালন করে সংগঠনির নেতাকর্মীরা

আগামীকাল (২৩ আগষ্ট) জেলা আওয়ামিলীগ কার্যালয়ে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ, পরের দিন মঙ্গলবার (২৪ আগষ্ট) দক্ষিণ সবুজবাগ আল আকসা মসজিদে নারী নেত্রী আইভী রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে যুবলীগ।

এদিকে শ্রমজীবী ও কর্মজীবী নিম্ম আয়ের মানুষ সহ স্থানীয়রা উন্নত মানের এই খাবার পেয়ে স্বস্থি প্রকাশ করেছেন। কলেজ রোডস্থ এলাকার বাসিন্ধা কোহিনুর বেগম বলেন, ‘বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম তাতে তো আর মুরগী কিনে খাওয়া সম্ভব না। এর পরও হক পাতা (শাক সবজী ) দিয়া কোন রকম জীবন চালাইয়া নিতেছি। আইজ যুবলীগের পালোপানে মুরগী দিয়া খিচুরি দিছে, আল্লার রহমতে ভালোই খাইছি। হেগো লইগ্যা দোয়া করি।

এমনই অভিমত রিকসা চালক ইব্রাহিম খলিলের, তিনি বলেন ‘ প্রতিদিন হোটেল খাই, দুপুরে খাইতে অন্তত ১শ টাকা লাগে সারা দিন যা আয় করি তাতে তো আর ভালো খাওয়া যায় না। তবে আইজ যুবলীগ খাবার দেওয়ায় ভালোই খাইলাম।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এড. সৈয়দ মোঃ সোহেল বলেন, ‘কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শাসম পরস এর নেতৃত্বে আমরা একটা মানবিক যুবলীগ গড়তে চাই। যুবলীগ মানে সাধারণ মানুষের বিপদে অপদে সবার আগে ঝাপিয়ে পরা, যুবলীগ মানে অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয়া, যুবলীগ মানে ঝড় জলোচ্ছাসে এগিয়ে যাওয়া। আর এই শোকের মাসেও মানুষকে একটু সাহায্য করতে আমাদের এই উদ্যোগ। এর মাধ্যমে যেতুট সওয়াব হবে তা জাতির জনকের রুহের মাগফেরাত কামনায় যেন যুক্ত হয় সেই কামনা করি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন

ভিন্ন কর্মসূচিতে পটুয়াখালী যুবলীগ  -প্রাণ চাঞ্চল্য ফিরেছে তৃর্ণমূলে

আপডেট সময় : 08:11:05 pm, Monday, 22 August 2022