
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী ও কটুক্তির প্রতিবাদে
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বাস টার্মিনাল এলাকায়
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের সঞ্চালনায় এসময় বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি, এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আকবর আলী, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, উপজেলা আওয়ামী লীগের সদস্য সিকদার মোশাররফ হোসেন, শাজাহান মিয়া,রফিকুল ইসলাম তুষার, সহ
আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি কটুক্তির প্রতিবাদে বিএনপি জামায়াত দলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভ মিছিল টি উপজেলার বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে কালিয়াকৈর বাজারে বিভিন্ন জায়গায় ঘুরে আবার টার্মিনাল এলাকায় এসে শেষ হয়।

























