Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

গাজীপুরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান(কলেজ)প্রফেসর মেজবাহ উদ্দিন সরকার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:28:48 pm, Sunday, 29 May 2022
  • 200 বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান(কলেজ)প্রফেসর মেজবাহ উদ্দিন সরকার

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুর জেলায় “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ ” শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছেন কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মেজবাহ উদ্দিন সরকার। তিনি ১৯ জানুয়ারী ২০২০ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করে আসছেন।

জানাযায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে তাকে নির্বাচন করে উপজেলা বাছাই কমিটি। পরে জেলা কমিটিও জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ)হিসেবে নির্বাচিত করে।

জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ
প্রফেসর মেজবাহ উদ্দিন সরকার ইতিপূর্বে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ২০০৪ হতে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং একই সাথে ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে পর পর তিনবার শিক্ষক পরিষদের নির্বাচিত সম্পাদকের দায়িত্ব পালন করেন। জয়পুরহাট সরকারি মহিলা কলেজে ২০০৯-২০১০ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন, শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে কলেজ-২ শাখায় ২০১০-২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে দায়িত্ব পালনকালে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বরাদ্দ অনুমোদন প্রক্রিয়া এবং জনগুরুত্বপূর্ণ অনেকগুলো তদন্ত কার্য পরিচালনার পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা (খসড়া) ২০১৮ প্রণয়নে মাউশি অধিদপ্তরের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষন গ্রহন করেছেন।

প্রতিটি উপজেলায় ১(এক)টি করে কলেজ জাতীয়করণে মাউশি অধিদপ্তরে ফোকল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন এবং কলেজ জাতীয়করণে মাউশি অধিদপ্তরের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন প্রফেসার মেজবাহ উদ্দিন। মাউশি অধিদপ্তর কর্র্তৃক ১৯টি ক্যাটাগরিতে প্রায় ২০০০(দুই হাজার) পদে জনবল নিয়োগ (সরকারি) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৮ সালে যোগদান করেন আনন্দমোহন কলেজে। সেখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন কালে পদোন্নতি পেয়ে ২০২০ সালের ১৯ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করে অদ্যাবধি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

কালিয়াকৈর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) মো. জুনায়েদ হোসেন জানান, অধ্যক্ষ স্যার কলেজে যোগদানের পর থেকে আমুল পরিবর্তন হয়েছে কলেজের শিক্ষা ব্যবস্থায়। করোনা কালীন সময়েও কলেজে থেকে প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধন, অনলাইন ক্লাস সহ সার্বিক কর্মকান্ড পরিচালনা করেছেন। এমন একজন স্যারের অধিনে কাজ করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।

এ ব্যাপারে অধ্যক্ষ মেজবাহ উদ্দিন জানান, চাকরিজীবনে আমি দায়িত্ব পালনে চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও সুনামের সাথে কাজ করেছি। কোথাও কোন কাজে প্রশাসনিক দক্ষতা ও আর্থিক শৃঙ্খলার ব্যত্যয় ঘটেছে এমন কোন প্রমাণ নেই। তাকে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করায় নির্বাচন কমিটিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষার্থী শামীমা আক্তার শাম্মী জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হয়েছে। এর আগে কালিয়াকৈর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক একই কলেজের জুনায়েদ হোসেনসহ ৯ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

গাজীপুরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান(কলেজ)প্রফেসর মেজবাহ উদ্দিন সরকার

আপডেট সময় : 06:28:48 pm, Sunday, 29 May 2022