Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

গাজীপুরে পোশাক কারখানায় বকেয়া বেতন-বোনাসের দাবিতে মহা-সড়ক অবরোধ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:18:38 pm, Wednesday, 25 May 2022
  • 230 বার পড়া হয়েছে

গাজীপুরে পোশাক কারখানায় বকেয়া বেতন-বোনাসের দাবিতে মহা-সড়ক অবরোধ

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। বুধবার সকাল সাড়ে আটটার দিকে কোনাবাড়ী এলাকার এন‌.টি‌.কে‌.সি না‌মের পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক কারখানার সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশ সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করে ব্যর্থ হয়। এরপর পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও লাঠিচার্জ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস না দিয়ে ওই কারখানা কর্তৃপক্ষ ঈদের আগে কারখানা বন্ধ করে পালিয়ে যায়। এরপরে কারখানাটি আর উৎপাদন কার্যক্রম শুরু করেনি। প্রায় প্রতিদিনই শ্রমিকরা কারখানার প্রধান ফটকে এসে ফিরে যায়। বুধবার সকালে কয়েক হাজার শ্রমিক সংঘবদ্ধ হয়ে কারখানার গেটের গেটের সামনে অবস্থান নেয়। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশ বাধা দিলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা কারখানার ভেতরে গিয়ে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগামী জুন মাসের মধ্যে বকেয়া ঈদ বোনাস ও বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।

কারখানার জিএম বুলবুল আহমেদ জানান, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী জুন মা‌সের ৫ তারিখে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস দেওয়া হবে।

কোনাবাড়ী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, উত্তেজিত শ্রমিকদের পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে তিন রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

গাজীপুরে পোশাক কারখানায় বকেয়া বেতন-বোনাসের দাবিতে মহা-সড়ক অবরোধ

আপডেট সময় : 07:18:38 pm, Wednesday, 25 May 2022