Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

কালিয়াকৈরে দেড় মাস আটকে রেখে কিশোরীকে ধর্ষণ – ধর্ষক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:45:20 pm, Wednesday, 25 May 2022
  • 262 বার পড়া হয়েছে

লোহাগড়ায় কলেজ ছাত্রীকে অপহরণ আটকে রেখে ধর্ষণ

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈরে দেড় মাস ধরে আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন পাবনা জেলার সাথিয়া উপজেলার চকমধুপুর এলাকার জোনাব আলী সরকারের ছেলে সাইফুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্হানীয়রা জানান , কালিয়াকৈর পৌর এলাকায় সফিপুরে এক কারখানার কর্মকর্তা সাইফুল ইসলাম আহম্মদনগরে একটি ভবনের দ্বিতীয়তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। প্রায় দুই মাস পূর্বে তার স্ত্রী ও তিন সন্তানকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। এই সুযোগে ভুক্তভোগী কিশোরীকে চাকরি দেওয়ার কথা বলে প্রায় দেড় মাস আগে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে আসেন। পরে ওই বাসায় ভুক্তভোগীকে ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করেন তিনি। এ সময় ভুক্তভোগী কিশোরী পালিয়ে যেতে চাইলে তাকে ধর্ষণের ভিডিও দেখান তিনি। পরে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ঘরে আটকে রেখে দেড় মাস ধরে ধর্ষণ করে আসছে সাইফুল।

এদিকে সোমবার দুপুরে হঠাৎ ফ্ল্যাটের মেইন দরজা খোলা দেখতে পেয়ে ভুক্তভোগী কিশোরী দৌড়ে বাইরে গিয়ে আশপাশের লোকজনদের বিষয়টি জানায়। পরে এ সংবাদ পেয়ে পুলিশ ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার ও সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

কিশোরীর অভিযোগ, গ্রেফতার সাইফুল ইসলাম ধর্ষণের অশ্লীল ভিডিও মুঠোফোনে ধারণ করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে দেওয়ার ভয় দেখিয়ে দেড় মাস আটকে রেখে ধর্ষণ করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস,আই) হাসান উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে একটি মামলা করেছেন। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে মঙ্গলবার গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে দেড় মাস আটকে রেখে কিশোরীকে ধর্ষণ – ধর্ষক গ্রেফতার

আপডেট সময় : 04:45:20 pm, Wednesday, 25 May 2022