Dhaka , Thursday, 14 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মাদারীপুর সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা: ঘাতক স্ত্রী আটক গণসচেতনতা ও সমন্বিত উদ্যোগেই জলাবদ্ধতামুক্ত হবে চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত হোসেন সীতাকুন্ডে র‍্যাব-৭ চট্টগ্রাম, জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের অভিযান, ৫ লক্ষ ৭৮ হাজার ৬ শত কেজি চাল জব্দ গ্রেফতার ০১ ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ বসতঘর পুড়ে ছাই একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রীর চকবাজারে ৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন চসিক মেয়র শাহাদাত হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা উন্নয়ন কর্মকাণ্ড ও ইশতেহারের লক্ষ্যমাত্রা নিয়ে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় শ্রীপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো রূপগঞ্জে শিক্ষিকার উপরে হামলার ঘটনায় মা- ছেলে গ্রেফতার নোয়াখালীতে পিকআপের ধাক্কায় বাস সুপারভাইজারের মৃত্যু সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর নতুন মামলায় গ্রেফতার হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

কাল এসএসসি ও সমমানের ফল প্রকাশ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:55:26 pm, Saturday, 30 May 2020
  • 714 বার পড়া হয়েছে

আগামীকাল রবিবার এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হবে।

শিক্ষার্থীরা প্রাক- নিবন্ধন, এসএমএস এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এই তিনটি উপায়ে ফল জানতে পারবে। তবে করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে গিয়ে ফল জানার সুযোগ নেই।

অন্যান্যবারের চেয়ে একটু আগেভাগেই দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের জন্য ফল প্রকাশের পরদিন সোমবার স্কুলে ফলাফল পাঠানো হবে।

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২০-এর ফলাফল ৩১ মে রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। ওই দিন দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

করোনা মহামারির কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনের স্থানে না আসার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের ই-মেইলে বিস্তারিত তথ্য পাঠানো হবে। ইলেকট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ পাঠানো হবে।

আন্ত শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে গতকাল দুপুর ২টা পর্যন্ত ১১ লাখ ৩৩ হাজার ৩৩১ জন শিক্ষার্থী ফলাফল পেতে প্রাক নিবন্ধন করেছে।

শনিবার দুপুরে ২টা পর্যন্ত এই প্রাক নিবন্ধনের সুযোগ রয়েছে। (শিক্ষার্থীরা নিজেদের তথ্য দিয়ে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফল প্রকাশের পরপরই তার নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল চলে আসবে) তবে প্রাক নিবন্ধন না করলেও তাৎক্ষণিক এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাল এসএসসি ও সমমানের ফল প্রকাশ

আপডেট সময় : 02:55:26 pm, Saturday, 30 May 2020