প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৩, ১:৪২ পি.এম

আলী হোসেন রুবেল
বিশেষ প্রতিনিধি ভোলা।।
শেখ হাসিনার উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিন।বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ২০০৮ সালে জরাজীর্ণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে দিন রাত নিরলস পরিশ্রম করে বাংলাদেশের আপামর মানুষের জন্য কাজ করেছেন বলেই,এ দীর্ঘ পনেরো বছরে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আজ তাই বিশ্ব দরবার থেকে শেখ হাসিনার ভূয়সী নেতৃতের প্রশংসা ভেসে আসছে। বঙ্গবন্ধুর আপোষহীন কন্যা বলেই এটা সম্ভব হয়েছে। কিন্তু বিএনপি জামাত কোনো কিছুতেই শেখ হাসিনার এ উন্নয়ন মেনে নিতে পারছে না বলেই দিন রাত শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু তারা জানেন না যে, কোন ভাবেই শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে তারানো যাবেনা। বাংলার মানুষ দেখেছে শেখ হাসিনা কি ভাবে পদ্মাসেতু,মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলের মত মেঘা মেঘা উন্নয়ন করতে হয়। কোন ভাবেই এ উন্নয়ন বাঁধাগ্রস্ত করা যাবেনা।
গতকাল ২৪ ডিসেম্বর বিকাল তিনটার সময় বাপ্তায় নির্বাচনী জনসভায় এমনটি বললেন ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি আবদুল মমিন টুলু,ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোঃ মোশারফ হোসে, ভোলা জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা নজরুল ইসলাম গোলদার ও ভোলা জেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যন্ত প্রিয় নেতা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব সহ জেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি বাপ্তা ইউনিয়নের তৃণমূল আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২