তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
টেকনাফের সেন্ট মার্টিনে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় আনাস নামের এগারো মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮জানুয়ারি) সন্ধ্যায় সেন্ট মার্টিন বাজারে সজলের ফার্মেসিতে এই ঘটনা ঘটেছে।
শিশু আনাস সেন্ট মার্টিন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কোনারপাড়ার রশিদ আহমদের পুত্র।
রশিদ আহমদ জানান, সামান্য কাশি দেখা দিলে তার এগারো মাসের শিশুপুত্র আনাসকে রোববার সন্ধ্যায় সেন্ট মার্টিন বাজারে পল্লী চিকিৎসক সজলের নিকট নিয়ে যাওয়া হয়। এসময় সজল শিশুটিকে নেবুলাইজার দেন। এর মিনিট তিনেকের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।
শিশুটির পিতা রশিদ আহমদ অভিযোগ করে বলেন- সজলের ফার্মেসির মেয়াদোত্তীর্ণ ওষুধের কারণে তাঁর সন্তান মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার পর সজল গা ঢাকা দিয়েছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮