তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন
নির্মাণ কাজ ও ভিটিকান্দি ইউপি অফিস (দুলারামপুর বাজার) থেকে পাঁচপুকুরিয়া জিসি সড়কে ব্রীজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এই দৃশ্যমান কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক, উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সী মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, শেখ ফরিদ প্রধান,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল শিকদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাকির হোসেন মুন্সী,
ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ,সাবেক চেয়ারম্যান ও জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জুনাব আলী, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, উপজেলা জাতীয় শ্রমিক লীগ নেতা সাজ্জাদ হোসেন শিকদার, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান কিরণ প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮