
রাজিব আহমেদ, নরসিংদী জেলা প্রতিনিধি।।
নরসিংদীর শীলমান্দির বাগহাটা এলাকা হতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ৭ (সাত) কেজি গাঁজাসহ রাজ্য মিয়া নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাগহাটা সড়ক জামে মসজিদের পূর্ব পাশে রাজিবের ভাংগারির দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোঃ গনি মিয়ার নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পলাশ উপজেলার ঘোড়াশাল মিয়া পাড়ার ফরিদ মিয়ার ছেলে রাজ্য মিয়া (২২)৭ (সাত) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাজ্য মিয়ার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানান।

























