মোঃ মিন্টু মিয়া,
বয়স যে শিক্ষার পথে কোনো বাধা হতে পারে না, তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার বাসিন্দা শেখ ইমদাদ হোসেন। জীবনের ৫২ বছর বয়সে এসে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।
জানা গেছে, শেখ ইমদাদ হোসেন বর্তমানে বন বিভাগে কর্মরত রয়েছেন। চাকরির দায়িত্ব পালনের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রত্যয় থেকেই তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামে অংশ নেন। নানা ব্যস্ততা ও জীবনের দায়িত্বের মধ্যেও শিক্ষার প্রতি তাঁর আগ্রহ এবং অধ্যবসায় তাঁকে এই অর্জনে পৌঁছে দিয়েছে।
তাঁর এই সাফল্য প্রমাণ করে, শিক্ষা অর্জনের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। ইচ্ছাশক্তি, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে জীবনের যেকোনো পর্যায়েই নতুন করে স্বপ্ন পূরণ করা সম্ভব।
শেখ ইমদাম হোসেনের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং যারা বয়স কিংবা কর্মব্যস্ততার কারণে পড়াশোনা থেকে দূরে রয়েছেন, তাঁদের জন্যও হতে পারে অনুপ্রেরণার উৎস।
তাঁর এই সাফল্যে শুভকামনা। শিক্ষা হোক জীবনের প্রতিটি বয়সে এগিয়ে যাওয়ার শক্তি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮