প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ১:৩৬ পি.এম
২ বাংলা আবার এক হবে— বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে তোলপাড়

নিউজ ডেস্ক:
বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য জগন্নাথ সরকারের বক্তব্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুরে এক কর্মসূচিতে রানাঘাটের এ এমপি বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া খুলে দেওয়া হবে। তার ভাষায়, “আগেও এক ছিল বাংলা, আবার এক হয়ে যাবে।”
কর্মীদের উজ্জীবিত করতে তিনি আরও বলেন, “আমি কথা দিচ্ছি, এ বারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।”
বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোড়ন। তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছে।
দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “জগন্নাথ সরকারের মন্তব্যে বিজেপির দ্বিচারিতা আবারও স্পষ্ট হলো। একদিকে তারা অনুপ্রবেশ ঠেকানোর কথা বলে, অন্যদিকে নিজেরাই কাঁটাতার তুলে দেওয়ার কথা বলছে। বাংলার মানুষ এই ভণ্ডামি বুঝে নেবে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২