Dhaka , Tuesday, 3 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০)

২৫টি শুঁটকি খোলায় কাজ করেন দুই শতাধিক নারীর।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:37:49 pm, Monday, 2 December 2024
  • 151 বার পড়া হয়েছে

২৫টি শুঁটকি খোলায় কাজ করেন দুই শতাধিক নারীর।।

পাবনা প্রতিনিধি।।
   
পাবনার দুই উপজেলার ২৫টির বেশি শুঁটকি খোলায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে দুই শতাধিক নারীর। উৎপাদিত শুঁটকির মধ্যে রয়েছে শোল- বোয়াল- পুঁটি- খলশে- চেলা- ট্যাংরা- টাকি- চাপিলা- বাইমসহ নানা প্রজাতির দেশি মাছ। এসব শুঁটকির বড় অংশ সৈয়দপুর থেকে ব্যবসায়ীরা এসে কিনে নিয়ে যান। 
প্রতিদিন ২০০ থেকে ২৫০ টাকা মজুরিতে শ্রমিককেরা কাজ করেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস শুঁটকিখোলায় কাজ করে সংসারে সচ্ছলতা এনেছেন তাঁরা।
উপজেলা মৎস্য কার্যালয় ও শুঁটকি উৎপাদনের সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান- পাবনা জেলা উত্তরাঞ্চলের অন্যতম মৎস্য উৎপাদনকারী এলাকা। এর মধ্যে বেড়া ও সাঁথিয়া উপজেলার মাছ বেশ সুস্বাদু। বেড়ায় ৭টি ও সাঁথিয়ায় ১০টি বিল রয়েছে। 
এসব মাছের ওপর ভিত্তি করেই দুই উপজেলায় গড়ে উঠেছে অন্তত ২৫টি শুঁট কিখোলা। এসব শুঁটকিখোলা চালু থাকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত টানা প্রায় চার মাস।
এবার ১৬০ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলায় সবচেয়ে বেশি শুঁটকি উৎপাদন হয় সাঁথিয়া- বেড়া- সুজানগর- চাটমোহর ও ফরিদপুর উপজেলায়।
জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন- চলনবিল- গাজনার বিলসহ ছোট-বড় বেশ কটি বিল রয়েছে। এসব বিলের মাছ অত্যন্ত সুস্বাদু। এ কারণে ভারতে পাবনার শুঁটকির ব্যাপক চাহিদা রয়েছে। 
পাবনার মানুষ শুঁটকি খেতে তেমন পছন্দ করেন না- তাই জেলায় উৎপাদিত শুঁটকির ৯০ ভাগের বেশি ভারতসহ কয়েকটি দেশে রপ্তানি হয়। শুঁটকি রপ্তানি সামনে রেখে জেলায় শুঁটকির উৎপাদন বাড়ছে।
বেড়ার জয়নগর, হরিরামপুর, কৈতলা; সাঁথিয়ার পারকরমজা, পুণ্ডুরিয়া, শামুকজানি, ঘুঘুদহ, বড়গ্রামসহ সাত-আটটি শুঁটকিখোলা ঘুরে ব্যাপক কর্মব্যস্ততা দেখা গেছে। সেখানে কর্মরত ব্যক্তিদের বেশির ভাগই নারী। 
জয়নগর গ্রামের শুঁটকি খোলায় কর্মরত শাহানা খাতুন ও রোয়া খাতুন জানান, পাশেই তাঁদের বাড়ি। সকাল থেকে বিকাল পর্যন্ত শুঁটকি খোলায় কাজ করে প্রতিদিন ২০০ টাকা করে আয় হয়। এই আয় থেকে কেউ সঞ্চয় করছেন, কেউবা সংসারের নানা জিনিস কিনছেন। 
একটি শুঁটকিখোলার মালিক হযরত আলী বলেন, ‘আমার খোলায় সব মিলায়া ১৫ থেকে ১৬ জন কাজ করেন। এর মধ্যে নারীর সংখ্যাই ১০ থেকে ১২ জন। শুঁটকি মৌসুমের চার মাস তাঁরা এখানে টানা কাজ করেন।’
বেড়া ও সাঁথিয়া উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, বেড়ায় ১০টি ও সাঁথিয়ায় ১৫টি মিলিয়ে দুই উপজেলায় মোট ২৫টি বড় শুঁটকিখোলা রয়েছে। এবার বেড়া উপজেলায় ২৫ টন ও সাঁথিয়া উপজেলায় ৫০ টন শুঁটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 
এ ছাড়া ঢাকা ও চট্টগামের ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন শুঁটকিখোলায় এসে শুঁটকি কিনে নিয়ে যান। এখানকার শুঁটকির মান ভালো বলে ভারতের আসাম- মেঘালয়- পশ্চিমবঙ্গ এবং মালয়েশিয়া, দুবাইসহ কয়েকটি দেশে রপ্তানি করা হয়।
ঘুরে দেখা গেছে-শুঁটকি খোলায় পুঁটি- চাঁদা- টাকি- শোল- বোয়াল- চাপিলা- কাকিলাসহ বিভিন্ন প্রজাতির মাছ শুকানো হচ্ছে। খোলার মালিকেরা জানান- পুঁটি ও শোল মাছ সবচেয়ে বেশি শুঁটকি করা হয়। 
স্থানীয় জেলে অথবা মাছের আড়ত থেকে প্রতি কেজি পুঁটি মাছ ১০০ থেকে ১৫০ টাকায় এবং শোল মাছ ৩০০ থেকে ৪০০ টাকায় কেনা হয়। 
শুঁটকি করার পর পুঁটি শুঁটকি আকারভেদে ২০০ থেকে ৬০০ টাকায় এবং শোল শুঁটকি এক থেকে দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি হয়। বেড়া ও সাঁথিয়ায় উৎপাদিত বেশির ভাগ শুঁটকিই পাঠানো হয় সৈয়দপুর- ঢাকা ও চট্টগ্রামে। 
সেখান থেকে যায় বিদেশে। শুঁটকি ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন- পাবনার সাঁথিয়া ও বেড়ার শুঁটকির মান বেশ ভালো। এর মধ্যে ভারতে রয়েছে পুঁটি শুঁটকির ভালো চাহিদা। তা ছাড়া আমরা মালয়েশিয়াতেও শুঁটকি পাঠাই।
সাঁথিয়ার পুণ্ডুরিয়া গ্রামে পাবনা-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত একটি শুঁটকি খোলায় গিয়ে দেখা যায়, ১৪ জন নারী ও ৮ জন পুরুষ কাজ করছেন। তাঁদের মধ্যে শুঁটকি খোলার মালিক সাইফুল ইসলাম ও জহুরুল ইসলাম ছিলেন। 
তাঁরা জানান, এই শুঁট কিখোলা সাঁথিয়া ও বেড়ার মধ্যে সবচেয়ে বড়। আট বছর ধরে তাঁরা শুঁটকি ব্যবসার সঙ্গে যুক্ত। তিন-চার মাসে ৪৫ থেকে ৫০ লাখ টাকা দামের সাত-আট টন শুঁটকি উৎপাদিত হবে বলে তাঁরা আশা করছেন। 
গত বছর এই শুঁটকিখোলা থেকে সব খরচ বাদ দিয়ে পাঁচ লাখ টাকা লাভ হয়েছিল। এবার আরও বেশি লাভের আশা করছেন তাঁরা।
বেড়া ও সাঁথিয়া দুই উপজেলারই মৎস্য কর্মকর্তার দায়িত্বে রয়েছেন মো. নাসিরউদ্দিন। তিনি বলেন, বেড়া ও সাঁথিয়ার বিলগুলো মাছের জন্য বিখ্যাত। দুই উপজেলার শুঁটকির রয়েছে আলাদা সুনাম। 
এখানে উৎপাদিত শুঁটকির উল্লেখযোগ্য অংশ বিদেশেও রপ্তানি হয়। আর দুই উপজেলার শুঁটকিখোলায় অনেক নারীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা।

২৫টি শুঁটকি খোলায় কাজ করেন দুই শতাধিক নারীর।।

আপডেট সময় : 12:37:49 pm, Monday, 2 December 2024