দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২৭ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ২১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬৩ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি এক লাখ ৯০ হাজার ডলার।
এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে এসেছে ৩৮ লাখ ৫০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ২৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে ২১ কোটি এক লাখ ৯০ হাজার ডলার। এ ছাড়া অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৫৮ লাখ ১০ হাজার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৩২ লাখ ৭০ হাজার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮