প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৬, ১২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৪, ১০:১৫ এ.এম
২১ ও ২২ মে বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়।।

ইবি প্রতিনিধি।।
উপজেলা পরিষদ নির্বাচন ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী ২১ ও ২২ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।
রবিবার -১৯ মে- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত দুই পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণায়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় নির্বাচনী এলাকার অন্তর্ভূক্ত হওয়ায় আগামী ২১মে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। অন্যদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী ২২মে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ চালু থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২