ইবি প্রতিনিধি,
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে উপাচার্যের সঙ্গে এক সাক্ষাৎকালে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবর্তন আয়োজনের বিষয়ে চূড়ান্ত সম্মতি জ্ঞাপন করেছেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. কে. এম. মতিনুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন এবং ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী।
বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক ড. আমানুর আমান এক বিজ্ঞপ্তিতে জানান, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ১, ২ ও ৩ তারিখের যেকোনো দিন নির্ধারণ সাপেক্ষে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। পঞ্চম সমাবর্তন আয়োজনের এই উদ্যোগের মাধ্যমে নির্ধারিত তারিখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অর্থাৎ চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। দীর্ঘ আট বছরেরও বেশি সময় পর পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার খবরে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮