
মামুন মিঞা
সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদপুর।।
ফরিদপুরের কোতোয়ালি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,৬০,০০০/- টাকা মূল্যেমানের ১২ কেজি গাঁজা সহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাব-১০।
র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী ঢাকা হতে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর হয়ে মাগুরা জেলার দিকে যাচ্ছে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব-১০- সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল ২৪ ডিসেম্বর ২০২৪ ইংরেজি তারিখে রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
অভিযান ১২ -বারো- কেজি গাঁজা যাহার আনুমানিক মূল্য ৩,৬০,০০০/- -তিন লক্ষ ষাট হাজার- টাকা।এবং ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা ১।হৃদয় দে -২১- পিতা-শৈলান দে- সাং-ধনেশ্বরগাদী- থানা- শালিকা- জেলা- মাগুরা ২।মোঃ রনি -২০- পিতা- মৃত নুর ইসলাম, সাং-আঠারোখাদা- শান্তিপাড়া- থানা- মাগুরা সদর- জেলা- মাগুরা বলে জানা গেছে।
র্যাব-১০ এর দেওয়া তথ্য মতে-আটককৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মাগুরাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো।
জানাযায়-আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮