রাজিব আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি।।
আজ বুধবার (২৮ এপ্রিল ২০২২খ্রিঃ) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর এসআই/ মোহাম্মদ গনি এর নেতৃত্বে
একটি টিম অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন, ভেলানগর সাকিনস্থ, ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ডের
পর্ব পাশ্বে বকুল উকিলের মার্কেটের সামনে নজরুলের চা' দোকানের সামনে থেকে ১০ (দশ) কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী খরমপুর, মধ্যপাড়া, আখাউড়া থানার ব্রাহ্মণবাড়িয়া জেলার মৃত - নান্নু খাদেম এর ছেলে আলতাফ হোসেন ওরফে আলোক খাদেম (৪২)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮