ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা হতে মাদক বিরোধী অভিযানে ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম

র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২২ এপ্রিল ০১:৪০ মিনিটের সময় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মোহরা কাজীর হাট বাজারস্থ মনোয়ারা এন্টারপ্রাইজ নামীয় মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে ০৩ জন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অভিযুক্ত ১। মোঃ জাহাঙ্গীর (২৮), পিতা-কাদির হোসেন, সাং-রাজাপালং, অভিযুক্ত ২। মোঃ ইসমাইল(২৬), পিতা-আবুল হোসেন, সাং-চাকবইট্যা, এবং অভিযুক্ত ৩। মোঃ হোসেন(২৭), পিতা-রুহুল আমিন, সাং-চাকবইট্যা সর্ব থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ধৃত মোঃ জাহাঙ্গীর ও মোঃ ইসমাইল এর পায়ে পরিহিত দুই ফিতার দুই জোড়া স্যান্ডেল এর ভিতর বিশেষ কৌশলে লুকানো অবস্থা ০৬ টি করে মোট ১২ টি খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো প্যাক থেকে সর্বমোট ৩২৫০পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৯ লক্ষ ৭৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত অভিযুক্তদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮