প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৮:৩৬ এ.এম
হোমনা উপজেলা নির্বাচনে ছিদ্দিকুর রহমান কে চেয়ারম্যান হিসেবে পেতে চায় জনগণ।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম ছিদ্দিকুর রহমান আবুলকে উপজেলা চেয়ারম্যান হিসেবে পাওয়ার প্রত্যাশা করছেন দলের তৃণমূল নেতাকর্মীসহ সর্বস্তরের বেশিরভাগ জনসাধারণ। খোঁজ নিয়ে জানা গেছে আসন্ন হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা একেএম ছিদ্দিকুর রহমান আবুল।তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং টানা চতুর্থবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি'র একজন বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে পরিচিত। ছাত্র রাজনীতি দিয়ে তাঁর রাজনীতিতে হাতেখড়ি।তিনি দক্ষতার সহিত ২০০৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত হোমনা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।ছাত্র রাজনীতি থেকে এখনও পর্যন্ত দলের জন্য নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছেন জনাব ছিদ্দিকুর রহমান আবুল।
দলের দুঃসময়ে বিএনপি- জামায়াত ও শিবিরের হামলা-মামলার শিকার হয়ে একাধিকবার কারাবরণ করেছেন হোমনা উপজেলা আ.লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল। তিনি কুমিল্লার হোমনা উপজেলার মহিষমারী গ্রামে ১৯৬৯ সালের ১৭ ই সেপ্টেম্বর এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বর্তমানে বাস করছেন হোমনা উপজেলার হোমনা পশ্চিম পাড়া গ্রামে।বিশিষ্ট রাজনীতিবিদ একেএম ছিদ্দিকুর রহমান আবুল-এর পিতার নাম মরহুম নূরুল ইসলাম ভূইয়া ও মাতার নাম মোসামৎ মোমেনা ইসলাম। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি.এস. এস ডিগ্রী লাভ করেন। পেশায় তিনি একজন সফল ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি আওয়ামী রাজনীতিতে হোমনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা শাখার অন্যতম সদস্য । তিনি সফলতার সহিত ১৯৯০ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত হোমনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নিষ্ঠার সঙ্গে তিনি ১৯৯৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৯২ ইং সাল থেকে ১৯৯৩ ইং সালের শিক্ষাবর্ষে হোমনা সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন একেএম ছিদ্দিকুর রহমান আবুল। এরপর তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত হোমনা উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। রাজনৈতিক কারণে তাঁর নিপীড়ন নির্যাতনের বিবরণ নিম্নে তুলে ধরা হলো।১. ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলের স্থানীয় এমপি ও মন্ত্রী এমকে আনোয়ারের দায়েরকৃত ১২টি মিথ্যা মামলার আসামি হয়ে একাধিকবার কারাবরণ করেন। ২. তাঁর নামে ১২টি মামলা দায়ের করার পরও তাঁকে দলীয় কর্মকান্ড থেকে বিরত রাখতে না পারায় ১৯৯৫ ইং সালে এমকে আনোয়ারের নির্দেশে হত্যার উদ্দেশ্যে তাঁকে গুলি করা হয়। গুলিতে আহত হয়ে দীর্ঘ ৬ মাস ঢাকা পঙ্গু হাসাপাতালে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁকে দেখতে হাসাপাতালে ছুটে গিয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।৩. এছাড়া ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপি- জামায়াত জোট সরকারের মন্ত্রী এমকে আনোয়ারের আমলে হত্যা মামলাসহ তাঁর নামে ১৬টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল।৪. বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী এমকে আনোয়ারের দায়েরকৃত হয়রানীমূলক লাগাতার মিথ্যা মামলার শিকার হয়ে মুজিব আদর্শের রাজপথের লড়াকু সৈনিক জনাব ছিদ্দিকুর রহমান আবুলকে বহু পুলিশী নির্যাতন সইতে হয়েছিল এবং বহুবার কারাবাস করতে হয়েছিল।জনাব ছিদ্দিকুর রহমান আবুল সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী অধ্যক্ষ আবদুল মজিদ এমপি'র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন। তিনি দলের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে উক্ত নির্বাচনে অধ্যক্ষ আবদুল মজিদ স্যারের বিপুল ভোটে বিজয় অর্জনে নেতৃত্ব দিয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নে হোমনাবাসীর প্রিয় মানুষ জননেতা অধ্যক্ষ আবদুল মজিদ এমপি-র আশীর্বাদপুষ্ট একেএম ছিদ্দিকুর রহমান আবুলকে যোগ্য প্রার্থী হিসেবেই হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বেছে নিতে আগ্রহী দলের তৃণমূল নেতাকর্মীসহ স্থানীয় জনগণ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২