তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল
শনিবার সকালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আ.লীগের ত্রি- বার্ষক
সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির
বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।
সম্মেলনের উদ্বোধক ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম. রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আ. লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
হোমনা উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.কে.এম সিদ্দিকুর রহমান আবুলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. রৌশন আলী মাস্টার।
সম্মেলনে পুনরায় হোমনা উপজেলা আ. লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক এ.কে.এম সিদ্দিকুর রহমান আবুলকে ঘোষণা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮